|
মুখোমুখি অপু-বুবলী: সিনেমা নয় বাস্তবে!
নতুন সময় ডেস্ক
|
![]() মুখোমুখি অপু-বুবলী: সিনেমা নয় বাস্তবে! আগামী ২৩ ডিসেম্বর মুখোমুখি হতে যাচ্ছেন তারা। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিতব্য ফ্যাশন শোতে অংশ নেবেন অপু ও বুবলী। অনুষ্ঠানের আয়োজন করছে পিএইচ এন্টারটেইনমেন্ট। ‘ঢাকা ফ্যাশন ডে ২০২২’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক পিয়াল হোসেন জানান, অপু ও বুবলী দুজনকেই আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তারা একসঙ্গে কোনও পারফর্মেন্সে অংশ নেবেন না। বরং আলাদাভাবে শো স্টপার হিসেবে পারফর্ম করবেন। অপু-বুবলী ছাড়াও ঢাকাই শোবিজের একঝাঁক তারকা অংশ নেবেন এই ফ্যাশন ডে’তে। এর মধ্যে আছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব, ইয়ামিন হক ববি, প্রার্থনা ফারদিন দীঘিসহ অনেকে। তাদের পাশাপাশি দেশের ১০০ জন মডেল এই ফ্যাশন শোতে পারফর্ম করবেন। প্রসঙ্গত, কদিন আগেই শাকিব খানের সঙ্গে সম্পর্ক, অপু বিশ্বাস সংক্রান্ত জটিলতা বিভিন্ন বিষয়ে একটি ভিডিও বার্তা দেন বুবলী। সেখানে তিনি জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক হওয়ার আগে তিনি জানতেন না, অপু-শাকিব বিবাহিত। অনেকের ধারণা কিংবা অভিযোগ, বুবলীর কারণে শাকিব-অপুর সম্পর্কে ভাঙন ধরেছিলো। তবে বুবলী স্পষ্ট ভাষায় বলেছেন, ‘তাদের ডিভোর্স হয়ে যাওয়াটা, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা। তারা তো ম্যাচিওর মানুষ। এটা কী সম্ভব যে, কারও দ্বারা প্ররোচিত!’ ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেছিলেন শাকিব খান ও বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ তাদের সংসারে জন্ম নেয় শেহজাদ খান বীর। এর আগে ২০০৮ সালে অপু বিশ্বাসের সঙ্গে ঘর বাঁধেন শাকিব। সেই সংসারে একমাত্র পুত্র আব্রাহাম খান জয়ের জন্ম হয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এই দম্পতির বিবাহবিচ্ছদ কার্যকর হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি নিয়ে দেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
বিপৎসীমায় কাপ্তাইয়ের পানি, রাতে খুলে দেওয়ার সিদ্ধান্ত ১৬ জলকপাট
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
