ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ড্যাফোডিলে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 December, 2022, 12:47 AM

ড্যাফোডিলে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২

ড্যাফোডিলে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপি ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২

উচ্চ শিক্ষার একটি অন্যতম প্রধান লক্ষ্য হল দক্ষ ও যোগ্য মানব সম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখা। এই লক্ষ্য নিয়েই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউএনডিপির ফিউচারন্যাশন প্রজেক্টের যৌথ আয়োজনে আগামী ০১ থেকে ০৩ ডিসেম্বর ২০২২ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল স্মার্ট সিটি, আশুলিয়ায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় জব উৎসব ফিউচারনেশন ডিআইইউ জব উৎসব ২০২২।  

তিনদিন ব্যাপি এই আয়োজনের উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 

জব উৎসবে ২০০ প্রতিষ্ঠানের চাকুরিদাতাগন প্রায় ৩০০০ চাকুরীর অফার নিয়ে উপস্থিত হবেন। তিন দিনের এই জব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চুড়ান্ত বর্ষের কিংবা সম্প্রতি গ্রাজুয়েশন সম্পন্ন করা কমপক্ষে ৪০০০ চাকুরি প্রত্যাশি অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও এই জব উৎসবে থাকবে ২০৪০০ শিক্ষার্থী মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্ণশীপ, চাকুরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং আ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্ক তৈরির সুযোগ।  

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন প্রফেসর ড. এম লুৎফর রহমান, উপাচার্য, প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, উপ-উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডাঃ বিকর্ণ কুমার ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, জনাব সরদার এম আসাদুজ্জামান, সহকারী আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ, মিসেস ভ্যান গুয়েন, আবাসিক প্রতিনিধি, ইউএনডিপি বাংলাদেশ, জনাব হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসেন, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, গ্রামীণফোন লিমিটেড প্রফেসর ড মোস্তফা কামাল, আহ্বায়ক, ফিউচারন্যাশন-ডিআইইউ জব উৎসব ২০২২ এবং ডিন, একাডেমিক অ্যাফেয়ার্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মোহাম্মদ নুরুজ্জামান, গ্রুপ সিইও, ড্যাফোডিল ফ্যামিলি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status