|
পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা
নতুন সময় ডেস্ক
|
|
পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা ![]() পরিবেশটা থমথমে, কান্নার শব্দ পাচ্ছিলাম: ভাবনা নীলিমা ইব্রাহিম রচিত 'আমি বীরাঙ্গনা বলছি'র খ অংশ নিয়ে নির্মিত একটি নাট্যাংশে কাজ করেছি। সৈয়দ জামিল আহমেদ স্যারের তত্ত্বাবধানে তাঁর দল স্পর্ধার আয়োজনে দুই মাসব্যাপী অ্যাডভান্স অ্যাক্টিং ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম। এটাকে বলা যেতে পারে কর্মশালা-পরবর্তী পরিবেশনা। মঞ্চে আমি সব সময় নাচ করেছি। কিন্তু অডিয়েন্সের সামনে সংলাপ বলা, অভিনয় করা হয়নি। অনেক উত্তেজনা কাজ করছিল। কোনো সংলাপে যেন ভুল না করি, কোনো কিছু মিস না হয়- এটা ভেবে ভয়ও পাচ্ছিলাম। আমি যখন অভিনয় শুরু করলাম, তখন যে পুরো পরিবেশটা থমথমে, অডিয়েন্সের কান্নার শব্দ পাচ্ছিলাম। পরিবেশনা শেষে সবাই হাততালি দিয়েছেন। কী যে আনন্দ হয়েছিল, ভাষায় প্রকাশ করতে পারব না। আনার অভিনীত 'দামপাড়া' মুক্তি অপেক্ষায়। ছবিটি নিয়ে কেমন আশাবাদী? খুবই আশাবাদী। 'দামপাড়া' ছবির ট্রেলার যখন মুক্তি পাবে, তখন সবাই বুঝতে পারবেন কাজটি কেমন হয়েছে। চট্টগ্রামে কর্মরত পুলিশ কর্মকর্তা শামসুল ইসলামের বীরত্ব ও আত্মত্যাগের সত্য ঘটনা অবলম্বনে এটি নির্মিত হয়েছে। পিরিয়ডিক সিনেমার নির্মাণ খুব কষ্টসাধ্য। চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ছবির কাজটি ভালোভাবে শেষ করা অনেক সহজ হয়েছে। শুনেছি, আপনার আঁকা ছবি দুবাইয়ের একটি প্রদর্শনীতে যাচ্ছে- হ্যাঁ, বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে দুবাইয়ের আন্তর্জাতিক আর্ট সেন্টারে ১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এই চিত্রকর্ম প্রদর্শনী। দেশের বাইরে আমার প্রথম চিত্র প্রদর্শনী। এতে অংশ নেবে আমার আঁকা 'অবসর' শিরোনামে ছবি। দুবাইয়ে প্রদর্শনীর আয়োজন করেছে মাহফুজ ক্যানভাস। ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী। আমি আয়োজকদের বেশ কয়েকটি ছবি পাঠিয়েছিলাম। সেখান থেকে তাঁরা এ ছবি পছন্দ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
