ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ছাত্রলীগ নেত্রীকে বিয়ে করলেন গোলাম রাব্বানী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 5 November, 2022, 10:51 AM

ছাত্রলীগ নেত্রীকে বিয়ে করলেন গোলাম রাব্বানী

ছাত্রলীগ নেত্রীকে বিয়ে করলেন গোলাম রাব্বানী

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী বিয়ে করেছেন। পাত্রীর নাম ইসরাত বারী তৃনা। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি চীন শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী এবং পেশায় একজন চিকিৎসক। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

ইসরাত বারী তৃনা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা শেষ করে চীনে চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করতে চলে যান। সেখানে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। নতুন দম্পতি ভবিষ্যত জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বিয়ে সম্পন্ন হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই তাদের শুভকামনা জানিয়েছেন।

গোলাম রাব্বানী রাজধানীর রাজউক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করেন। ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ভর্তি হন তিনি। সেখানে থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি।

রাব্বানী বর্তমানে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপের হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স পদে কর্মরত রয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status