ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইমরান খানের খবর সংগ্রহে গিয়ে নারী সাংবাদিক নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 31 October, 2022, 11:43 AM

ইমরান খানের খবর সংগ্রহে গিয়ে নারী সাংবাদিক নিহত

ইমরান খানের খবর সংগ্রহে গিয়ে নারী সাংবাদিক নিহত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের লংমার্চের খবর সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। ইমরান খানকে বহনকারী গাড়ির ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার পর লংমার্চ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা করেছেন ইমরান খান। এর আগে আগাম নির্বাচনের দাবিতে লাহোর থেকে রাজধানী ইসলামাবাদের দিকে লংমার্চ শুরু করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।


ইমরান খান টুইটারে এক পোস্টে জানান, লংমার্চ চলাকালীন দুর্ঘটনায় সাংবাদিক সাদাফ নাঈমের মৃত্যুর ঘটনা অনেক বেদনাদায়ক।


লাহোরের লিবার্টি চকে যোগ দিয়ে ইমরান খান বলেছিলেন, এই লংমার্চ রাজনীতি বা ব্যক্তিগত স্বার্থে নয়, দেশকে মুক্ত করার জন্য। এর একমাত্র লক্ষ্য জাতিকে মুক্ত করা ও পাকিস্তানকে একটি স্বাধীন দেশে পরিণত করা।


কিছুদিন আগে আগাম নির্বাচনের দাবিতে আবারও লং মার্চের ডাক দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। গত শুক্রবার (২৮ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত সমর্থকদের নিয়ে মিছিল বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status