ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 28 October, 2022, 9:28 PM

এবার চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা

এবার চিফ হুইপের পদ হারালেন রাঙ্গা

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপের পদ থেকে মশিউর রহমান রাঙ্গা এমপিকে অব্যাহতি দেওয়া হয়েছে।এ ছাড়া জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদ থেকেও মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি শুক্রবার দলীয় গঠনতন্ত্রের ধারা ২২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেন।

এ ছাড়াও জাতীয় পার্টির চেয়ারম্যান দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা এবং গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত মোতাবেক মসিউর রহমান রাঙ্গাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে মশিউর রহমান রাঙ্গাকে প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ পদবি থেকে অব্যাহতি প্রদান করেছিলেন জিএম কাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status