ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দ্বিতীয়বার বিবাহ-বিচ্ছেদ অভিনেত্রী অলিভিয়ার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 September, 2022, 12:35 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 21 September, 2022, 3:48 PM

দ্বিতীয়বার বিবাহ-বিচ্ছেদ অভিনেত্রী অলিভিয়ার

দ্বিতীয়বার বিবাহ-বিচ্ছেদ অভিনেত্রী অলিভিয়ার

২০২২-র জানুয়ারি-এ দ্বিতীয়বার বিয়ে করেন অভিনেত্রী আফরোজা আঁখি অলিভিয়া ও চলচ্চিত্র প্রযোজক মোহাম্মাদ নাফিজ। সবেমাত্র ৮ মাস গড়িয়েছে। তার মধ্যেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল অলিভিয়া-নাফিজের। মিডিয়া সংশ্লিষ্টদের নিজেই বিচ্ছেদের খবরটি জানালেন এই অভিনেত্রী!

অভিনেত্রী অলিভিয়া জানান, ‘মানুষের জীবন নদীর মতো। কখনও জোয়ার, কখনও ভাটা। কখনও বৃষ্টিতে পানি বেড়ে যায়, শীতকালে পানি শুকিয়ে যায়। আমাদের জীবনেও এমনটা হয়! আমাদের জীবনে কিছু মানুষ আসে; কেউ কেউ স্থায়ী হয়, কেউ কেউ কিছু কারণে স্থায়িত্ব ধরে রাখতে পারে না।’

তিনি বলেন, ‘‘আমার মা সব সময় একটা কথা বলে, ‘আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আমরা শুধু চেষ্টা করতে পারি!’ ঠিক সেভাবেই আমি আর নাফিজকে অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসাথে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়! ‘মানুষ কি বলবে’ ভেবে নিজেদের উপর একটু বেশিই টর্চার করে ফেলছিলাম আমরা! ‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কি দরকার’? এইটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসাথে থেকে কষ্টে থাকতে চাই না!’’

৯ মাসের বৈবাহিক সম্পর্কের ইতি টানার প্রসঙ্গে অলিভিয়া বলেন, ‘প্রায় ২-৩ মাস সময় নিয়েছি পরষ্পরকে বুঝতে! ফাইনালি ‘আল্লাহ্ যা করেন ভালোর জন্যেই করেন’ ভেবে আমরা আমাদের প্রায় ৯ মাসের বৈবাহিক জীবনের অবসান ঘটিয়ে আবারও পুরানো বন্ধুত্বে ফিরে গিয়েছি। বিবাহে বিচ্ছেদ হয়, কিন্তু ভালবাসার বিচ্ছেদ নেই! বন্ধুত্বের বিচ্ছেদ নেই! যতদিন বেঁচে আছি আমাদের ভালবাসা ও বন্ধুত্ব থাকবে।’

এই অভিনেত্রী আরো বলেন, ‘শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে কিন্তু জীবন তো থেমে থাকবে না! নাফিসের জন্যে আমার অনেক অনেক দোয়া, ভালবাসা আর শুভ কামনা। আমরা যে সুখের জন্যে আলাদা হলাম আমরা যেন সে সুখ খুঁজে পাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’’

২০২১ সালে চলচ্চিত্র প্রযোজক মো: নাফিসের সঙ্গে অলিভিয়ার বন্ধুত্ব হয়। এরপর কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের বন্ধন মজবুত হয়। ৩ মাস বছর ধরে চলে তাদের বন্ধুত্ব। তারই এক পর্যায়ে দুজনই পরস্পরের প্রতি ভালোবাসা অনুভব করেন। নাফিস-অলিভিয়ার সম্পর্ক তাদের দুই পরিবার জানলে এতে পূর্ণ সমর্থন দেন। ২০২২ সালের জানুয়ারিতে বিয়ে হয় তাদের।

টুকটাক মিউজিক ভিডিও মডেলিং করলেও ২০২২ সালে অলিভিয়া ‘পদ্মা সেতু’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর অসংখ্য দর্শক সমাদৃত নাটকে দেখা গেছে অলিভিয়াকে। কাজ করেছেন একাধিক বিজ্ঞাপনেও। অচিরেই ‘পদ্মা সেতু’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হবে তার।

২০১২ সালে ইতালী প্রবাসী দেলোয়ার মাঝির সঙ্গে বিয়ে হয় শরীয়তপুর জেলার নড়িয়া থানার বোমকাড়া গ্রামের আনোয়ার হোসেন চকিদার এর কন্যা আফরোজা আঁখি অলিভিয়ার । দেলোয়ার – অলিভিয়ার একমাত্র সন্তান রয়েছে। কিন্তু প্রথম বিয়ে টেকেনি অভিনেত্রীর। তাই আবার ২০২২ সালে দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী। এবার দ্বিতীয় বিয়েও বিচ্ছেদ হয়ে গেল তাঁর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status