ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছেলে সচিব হয়েছেন, খুশিতে অফিসে ফুল নিয়ে হাজির মা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 September, 2022, 9:19 PM

ছেলে সচিব হয়েছেন, খুশিতে অফিসে ফুল নিয়ে হাজির মা

ছেলে সচিব হয়েছেন, খুশিতে অফিসে ফুল নিয়ে হাজির মা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। ছেলের এ সাফল্যে অফিসে ছুটে এসেছেন বৃদ্ধ মা। ফুল নিয়ে এসে জানিয়ে গেছেন শুভেচ্ছা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পদোন্নতির প্রজ্ঞাপন জারির পর দুপুরে সচিবালয়ে ছেলের অফিসে ছুটে আসেন তার মা রাবেয়া বেগম। এরপর ফুল দিয়ে ছেলেকে শুভেচ্ছা জানান।

কাজী ওয়াছি উদ্দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার পদোন্নতিতে মা অনেক খুশি হয়েছেন। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে অফিসে এসেছিলেন। প্রধানমন্ত্রীকে দোয়াও করেছেন।’

রাবেয়া বেগমের ৭ সন্তানের মধ্যে কাজী ওয়াছি উদ্দিন দ্বিতীয়।

পদোন্নতির প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ কাজী ওয়াছি উদ্দিনের ক্ষেত্রে ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status