ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 September, 2022, 2:49 PM

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টি আর আওয়ামী লীগ জোটে নেই : জি এম কাদের

জাতীয় পার্টি আর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে নেই বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সম্মেলনে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এখন জোটে নেই উল্লেখ করে জি এম কাদের বলেন, যেদিন থেকে আমরা বিরোধী দল হিসেবে কাজ করছি, সেদিন থেকেই আমরা আর আওয়ামী লীগে নেই, জোটে নেই।

তিনি বলেন, আমরা একসঙ্গে নির্বাচন করেছি। বন্ধুত্বপূর্ণভাবে কাজ করেছি। আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, এখনও কিছুটা আছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে ভালো কাজ করে, তাহলেই আমরা তাদের সঙ্গে থাকব, যেমনটি ছিলাম। জনগণ তাদের প্রতি আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে আমরা তাদের সঙ্গে না-ও থাকতে পারি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) শান্তিপূর্ণ কারচুপির মেশিন আখ্যা দিয়ে তিনি বলেন, ইভিএমের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। কারচুপি করে সরকার যাকে চাইবে তাকেই পাস করিয়ে দিতে পারবে।

তবে নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও জানান জি এম কাদের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status