ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৪ জুন ২০২৬ ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্ট্রিট ফুড বিক্রি করছেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 September, 2022, 12:22 PM

স্ট্রিট ফুড বিক্রি করছেন সাকিব

স্ট্রিট ফুড বিক্রি করছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের বিজ্ঞাপন মার্কেটটা বেশ বড়। তাকে নিয়ে রীতিমত কাড়াকাড়ি করেন দেশি-বিদেশি নানান প্রতিষ্ঠান। এবার নতুন একটি বিজ্ঞাপনে চমক দেখাবেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাকিবের একটি ছবি প্রকাশ পেয়েছে। তবে প্রথম নজরে তাকে চেনা দায়। কারণ এমন লুকে সাকিবকে আগে কেউ দেখেননি। স্ট্রিট ফুড বিক্রেতার ভূমিকায় হাজির হচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ছবিতে দেখা যাচ্ছে, রাস্তার পাশের দোকানের খাবার পরিবেশন করছেন সাকিব। তার গায়ে অ্যাপ্রোন, চোখে চশমা, এক হাতে খাবার, অন্য হাতে সসের বোতল।

এ বিষয়ে সাকিবের কোনো মন্তব্য না পাওয়া গেলেও নির্মাতা আদনান আল রাজীব গণমাধ্যমকে জানান, এটি একটি বিজ্ঞাপনের ছবি। সাকিবকে নিয়ে মোট তিনটি কাজ করেছি। প্রথমটি সবাই দেখেছেন। সেখানে বাস কন্ডাক্টর হিসেবে তিনি হাজির হয়েছেন। এবার আসছে স্ট্রিট ফুডওয়ালা ক্যারেক্টার। কিছুদিন পর আরেকটি ক্যারেক্টার দেখবেন। সেখানেও সারপ্রাইজ আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status