|
বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন
নতুন সময় ডেস্ক
|
![]() বাবর-বেয়ারস্টো-রুটকে ছাড়িয়ে শীর্ষে লিটন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান লিটন চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ছাড়িয়ে গেছেন। চলতি বছরে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটে এ পর্যন্ত ৩০ ইনিংসে ব্যাট করে তিনটি সেঞ্চুরি আর ৯টি ফিফটির সাহায্যে ১ হাজার ৩০২ রান করেছেন লিটন দাস। লিটনের চেয়ে ৮ ইনিংস কম খেলে তিন সেঞ্চুরি আর ৬টি ফিফটির সাহায্য ১ হাজার ২২২ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম মাত্র ১৬ ইনিংসে ব্যাট করে ৭টি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ১৮৪ রান করে তৃতীয় পজিশনে রয়েছেন। চলতি বছরে ২৩ ইনিংসে খেলে দুটি সেঞ্চুরি আর ৫টি ফিফটির সাহায্যে ১ হাজার ২৫ রান করে চতুর্থ পজিশনে আছেন ইংল্যান্ডের সদ্য সাবেক হওয়া টেস্ট অধিনায়ক জো রুট। আর ২৭ ইনিংসে ১ হাজার ২ রান করে পঞ্চম পজিশনে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
