|
ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
|
ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী, অতঃপর তবে অন্য এক নারীর ব্যাগ ছিনতাই করতে দেখে আরেক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলেন ওই তরুণী। ![]() ছিনতাইকারীর ওপর ঝাঁপিয়ে পড়লেন তরুণী, অতঃপর বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর কাওরান বাজারের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ওই ছিনতাইকারীকে মাটিতে ফেলে নিজের মোবাইল হারানোর রাগ ঝাড়ছেন তিনি। বেশ কয়েকজন মানুষ ওই তরুণীকে থামানোর চেষ্টার পরও থামেননি তিনি। তখন আটকে রাখা ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে তার আরেক সহযোগীকে ধরে ফেলেন ওই তরুণী। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে দুই ছিনতাইকারীসহ অভিযোগ নিতে ওই নারীকে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশের ওপর ক্ষোভ জানিয়ে ওই তরুণী জানান, দুইজন ছিনতাইকারীকে পুলিশে ধরিয়ে দিয়েছেন তিনি। এরপর যদি পুলিশ তার মোবাইল ফোন উদ্ধার করতে না পারে তবে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হতে পারে না। এদিকে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
