|
ডলার সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ডলার সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এছাড়া ৫০ লাখ ডলারের বেশি মূল্যের বেসরকারি যেকোনো আমদানি ঋণপত্র (এলসি) খোলার ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। নতুন এ সিদ্ধান্তগুলোর ফলে দেশে চলমান ডলার সংকট কমবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে তিনটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী রোববার ব্যাংকগুলোকে চিঠি দিয়ে ডলার ধারণের সীমা কমিয়ে আনার বিষয়টি জানানো হবে। ব্যাংকগুলোর রেগুলেটরি ক্যাপিটালের ২০ শতাংশের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সীমা ১৫ শতাংশে নামিয়ে এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ২০ শতাংশ হিসাবে ব্যাংকগুলো ২২০ কোটি ডলার সংরক্ষণ করতে পারে তবে এ নতুন সিদ্ধান্তের ফলে তা ১৬০ কোটি ডলারে নেমে আসবে। এতে কিছু ব্যাংককে অন্য ব্যাংকের কাছে ডলার বিক্রি করতে হবে। সংকটের কারণে ব্যাংকে ডলার কেনাবেচা বন্ধ রয়েছে কয়েক মাস ধরে। বাংলাদেশ ব্যাংক আশা করছে, নতুন সিদ্ধান্তের ফলে প্রায় ১০০ কোটি ডলার বাজারে আসবে, দীর্ঘদিন পর ডলার বেচাকেনা শুরু হবে ব্যাংকগুলোতে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
