ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে যা বললেন জেলেনস্কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 14 May, 2022, 11:22 AM

ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনে যুদ্ধ শেষ হওয়া নিয়ে যা বললেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে শুরু হওয়া যুদ্ধ কত সময় স্থায়ী হবে তা কেউ জানেন না। শুক্রবার রাতে জনগণের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি আরও বলেন, রুশ সেনাদের বিতাড়িত করতে তার দেশের সেনারা সবকিছু করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দুর্ভাগ্যজনকভাবে এটা আমাদের সেনাদের ওপর নির্ভর করছে না। আমাদের সেনারা তাদের সর্বোচ্চটাই দিচ্ছেন।
জেলেনস্কি আরও বলেন, যুদ্ধ সমাপ্ত হওয়ার বিষয়টি আমাদের অংশীদার, ইউরোপীয় দেশ এবং বিশ্বের সমগ্র স্বাধীন দেশের ওপর নির্ভর করবে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা সম্প্রসারণ এবং ইউক্রেনে যারা অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর আড়াই  মাসের বেশি সময় গড়িয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাপ্রধান এভ্রিল হাইনেস। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status