ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
পছন্দ না হওয়ায় হবু বরের গলায় ছুরি চালালেন কনে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 3:24 PM
সর্বশেষ আপডেট: Thursday, 28 April, 2022, 3:26 PM

পছন্দ না হওয়ায় হবু বরের গলায় ছুরি চালালেন কনে!

পছন্দ না হওয়ায় হবু বরের গলায় ছুরি চালালেন কনে!

মেয়ের জন্য পাত্র পছন্দ করেছিলেন মা-বাবা। আগামী মাসে ঠিক করা হয় বিয়ের অনুষ্ঠানও।

এর মধ্যেই হবু বরকে চমকে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে গলায় চুরি চালালেন বিয়েতে নারাজ কনে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) ভারতের অন্ধ্র প্রদেশে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অন্ধ্র প্রদেশের ওই তরুণীর নাম পুষ্পা (২২)। আর আহত ব্যক্তি হলেন রামু নাইডু। তিনি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) একজন বিজ্ঞানী।

অন্ধ্র প্রদেশ পুলিশ জানিয়েছে, ছুরির আঘাতে রামুর গলায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জানা গেছে, মা–বাবার পছন্দের পাত্র রামুকে বিয়ে করতে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন পুষ্পা। কিন্তু তারা এ আপত্তির কথা কানে তোলেননি।

এ অবস্থায় স্থানীয় একটি পাহাড়ের চূড়ায় রামুকে ডেকে নিয়ে তার গলায় ছুরিকাঘাত করেন পুষ্পা। এমনকি ছুরিকাঘাতের পর হবু বরকে রক্তাক্ত অবস্থায় ফেলে চলে যান তিনি।

রামুর সঙ্গে দেখা করার আগে পুষ্পা তিনটি ছুরি কিনেছিলেন।

অন্ধ্র প্রদেশ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা এস গৌতমী বলেন, পুষ্পার বিরুদ্ধে অপরাধমূলক কোনো কাজের অভিযোগ থানায় নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status