ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ট্রেনের টিকিট কালোবাজারির সময় সহজ কর্মকর্তা গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 28 April, 2022, 10:17 AM
সর্বশেষ আপডেট: Thursday, 28 April, 2022, 10:28 AM

ট্রেনের টিকিট কালোবাজারির সময় সহজ কর্মকর্তা গ্রেপ্তার

ট্রেনের টিকিট কালোবাজারির সময় সহজ কর্মকর্তা গ্রেপ্তার

ঈদযাত্রার ট্রেনের টি‌কিট কা‌লোবাজা‌রির অ‌ভি‌যো‌গে টি‌কিট বি‌ক্রির দা‌য়ি‌ত্বে থাকা সহজ লি‌মি‌টে‌ডের সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম রাজাকে কমলাপুর স্টেশ‌নের সার্ভার রুম থে‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। এ ঘটনায় তাকে চাকরিচ্যুত করেছে বলে জানিয়েছে সহজ কর্তৃপক্ষ।

বুধবার (২৭ এপ্রিল) রাতে এক বিজ্ঞপ্তিতে সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রাজাকে গ্রেপ্তারের পর চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে সহজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টিকিট কালোবাজারির অভিযোগে কমলাপুর রেলস্টেশন থেকে র‍্যাবের হাতে আটক রেজাউল করিম রেজা সহজ-সিনেসিস-ভিনসেন জেভির নিয়োগ করা একজন সিস্টেম ইঞ্জিনিয়ার। এ অপ্রীতিকর ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সহজ। অভিযুক্তকে চাকরিচ্যুত করা হয়েছে। তার বিরুদ্ধে টিকিট কালোবাজারির মতো ঘৃণ্য অপরাধ ও প্রতিষ্ঠানের মানহানির অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, রেজাউল করিম কয়েক বছর ধরে রেলওয়ের টিকিট বিক্রয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। রেল ব্যবস্থাপনার কাজ সুষ্ঠু ও অভিজ্ঞ কর্মী দ্বারা পরিচালনার লক্ষ্যে গত ২১ মার্চ তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সহজ।

রেজাউল ক‌রি‌মের বিরু‌দ্ধে অ‌ভি‌যোগ, স্টেশ‌নের সার্ভার নিয়ন্ত্রণের সু‌যো‌গে তি‌নি থ টি‌কিট কে‌টে তা তিন চার গুণ দা‌মে বাই‌রে বি‌ক্রি ক‌রে‌ছেন। গত মঙ্গলবার তা‌কে গ্রেপ্তার করা হ‌লেও রেলও‌য়ে তা স্বীকার ক‌রে‌নি। রেজাউল ক‌রি‌মের স্বজনরা গত দুই দিন কমলাপু‌রে এ‌সে কান্নাকা‌টি কর‌লেও সহজও গ্রেপ্তারের কথা স্বীকার ক‌রে‌নি।

টানা ১৫ বছর ট্রেনের টি‌কিট বি‌ক্রির দা‌য়ি‌ত্বে ছিল ক‌ম্পিউটার নেটওয়ার্ক সি‌স্টেম (‌সিএনএস)। গত ২৬ মার্চ দা‌য়ি‌ত্বে আ‌সে সহজ, ভিন‌সেন ও সি‌নো‌সি‌সের জ‌য়েন্ট ভেঞ্চার। ‌ঈদযাত্রার ট্রেনের টি‌কি‌টের জন‌্য প্রতি‌দিন হাজা‌রো মানুষ কমলাপু‌রে দিনভর লাইন ধ‌রেও টি‌কিট পাননি। তারা টি‌কিট কা‌লোবাজা‌রির অ‌ভি‌যোগ কর‌লেও, রেল এত দিন তা অস্বীকার ক‌রে‌ছে।

তবে সহজের ওই সিস্টেম ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজাকে গ্রেপ্তারের বিষয়ে র‍্যাব আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status