ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বাগমারায় জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 March, 2022, 5:11 PM

বাগমারায় জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বাগমারায় জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

রাজশাহীর বাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা পরিষদের মিলনায়তনে সুবর্ণজয়ন্তী মেলা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও কেক কাটা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আব্দুল মুমীতের পরিচালনায় অনুষ্ঠানের সভায় বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মৎস্য কর্মকর্তা রবিউল করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম রাব্বানী, মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাক্কামাম মাহমুদা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হাতেম আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status