ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অতিরিক্ত পানি পিপাসা? হতে পারে মারণব্যাধি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:42 PM

অতিরিক্ত পানি পিপাসা? হতে পারে মারণব্যাধি

অতিরিক্ত পানি পিপাসা? হতে পারে মারণব্যাধি

‘তৃষ্ণা’ একটি রোগের নাম, লিটার লিটার জলেও মিটছে না পিপাসা! চিন্তিত চিকিৎসকরা।  পানি পিপাসা কি এমন অসুখ, যখন কিছুতেই পানির তেষ্টা মেটে না। মানুষ হয়ে ওঠে প্রাণঘাতী! জার্মানির মার্ক উব্বেন হোর্স্টের জীবনটাই হয়ে গেছে এমন। এক বিরল অসুখ মার্কের। তাঁর তেষ্টার কোন নিবৃত্তি নেই। সারা দিনে ঘুমোতে পারেন বড় জোর দুই ঘণ্টা। তেষ্টায় বুক ফেটে যায়!


৩৬ বছরের মার্কের অসুখের নাম ডায়াবেটিস ইনসিপিডাস। পানি খাওয়ার পরেই তার প্রস্রাব পায়। শরীর কিছুতেই ধরে রাখতে পারে না পানি! তাই দিনে প্রায় ২০ লিটার পানি খেয়ে প্রাণরক্ষা করতে হচ্ছে তাকে!

তবে মাত্রাতিরিক্ত পরিমাণে এই পানি খাওয়ায় আপাত ভাবে প্রাণ বাঁচলেও, এই প্রবণতা থেকেও আসতে পারে বিপণ্ণতা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিরিক্ত পানি শরীরে থাকলে তা থেকে মস্তিষ্ক আক্রান্ত হতে পারে। কিংবা রাতারাতি শরীরের সোডিয়াম লেভেল কমে গিয়েও বিরাট বিপদ ডেকে আনতে পারে।

দিনরাত এক প্রবল তৃষ্ণার ফাঁদে জীবন কাটছে মার্কের। কী ভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তার জানা নেই। তাই ঘুরছেন এক চিকিৎসক অন্য চিকিৎসকের দোরগোড়ায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status