ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
গোসলের পানিতে লবণ মিশালে যা ঘটবে আপনার শরীরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 March, 2022, 2:35 PM

গোসলের পানিতে লবণ মিশালে যা ঘটবে আপনার শরীরে

গোসলের পানিতে লবণ মিশালে যা ঘটবে আপনার শরীরে

গোসলের পানিতে অনেকেই বিভিন্ন উপাদান মিশিয়ে থাকেন উপকার পাওয়ার আশায়। এক একটি উপকরণের এক এক রকম কাজ। কোনওটি ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে, কোনওটি ত্বকের প্রতিরোধ শক্তি বাড়ায়। তবে নতুন তথ্য জানাচ্ছে, গোসলের পানিতে মেশাতে পারেন লবণ। এই লবণ ব্যবহার করলে শুধু শরীর নয়, তরতাজা হবে মনও।

দেখে নেওয়া যাক লবণ মেশানে পানিতে গোসল করলে আরও কী কী উপকার হয়-

লবন ত্বকের যত্নে বেশ উপকারী। গোসলের পানিতে লবন মিশিয়ে স্নান করলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল। লবণে থাকে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম যেগুলো ত্বকের ক্ষতিগ্রস্থ কোষের নিরাময় করে।

বার্ধক্য স্বাভাবিক এবং অনিবার্য। তবে সময়ের আগেই অনেকের ত্বকেই বয়সের ছাপ পড়ে যায়। ত্বকের অকাল বলিরেখা দূর করতে সহায়ক হতে পারে লবণ পানি। ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও লবণ পানি বেশ উপকারী।

রক্ত সঞ্চালন স্বাভাবিক ও সচল রাখতে গোসলের পানিতে মিশিয়ে নিতে পারেন এক চিমটি লবণ। সারাদিন পরিশ্রম শেষে বাড়ি ফিরে দুর্বল লাগে। তখন লবণ পানিতে গোসল করলে ক্লান্তি দূর হবে নিমেষে।

লবণ পানিতে নিয়মিত গোসল করার অভ্যাস শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। ফলে বাত বা আর্থ্রাইটিসের ব্যথা কমাতে লবণ পানিতে গোসল করা অত্যন্ত কার্যকরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status