ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন রেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 5:59 PM

ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন রেখা

ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন রেখা

ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী রেখা। ৪০০ এর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। রেখার আসল নাম ভানুরেখা যামিনী গণেশন। খুব অল্প বয়সে সিনেমায় কাজ করতে আসেন রেখা। তার সৌন্দর্য নিয়ে যতটা চর্চা হয় তার ব্যক্তিগত জীবন নিয়েও চর্চার অন্ত নেই। রেখার বাবা ছিলেন প্রযোজক আর মা ছিলেন দক্ষিণী সিনেমার অভিনেত্রী। তবে তাই বলেই রেখার জীবনে সবটাই যে খুব মসৃণভাবে হয়েছে এমনটা একেবারেই না। কিন্তু সিনে দুনিয়ায় পা রেখে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়াটা ঠিক কতটা সহজ! প্রশ্ন থাকলেও উত্তরটা হয়তো সহজ নয়।

হিন্দি ছবিতে কাজ করতে এসে একের পর এক বাধা পেতে থাকেন রেখা। মাত্র ১৫ বছর বয়সেই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন অভিনেত্রী। সেই অভিজ্ঞতার কথা সামনে আসে রেখার বায়োগ্রাফিতে। সালটা ১৯৬৯। ‘অনজানা সফর’ ছবির শুটিং-এর মাঝেই রেখার ঠোঁটে সপাট চুম্বন করেছিলেন অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়। চোখ বেয়ে সেদিন জল পড়েছিল রেখার। আসলে সেই সময় বিশ্বজিৎ ছিলেন মুম্বই ইন্ডাস্ট্রির ডাক সাইটের অভিনেতা। একের পর এক ছবির অফার ছিল তার কাছে। ‘অন-জনা সফর’- এর সময় বিশ্বজিৎ-এর বয়স ৩০। আর রেখার বয়স তখন ১৫। ছবির পরিচালক রাজা নাওয়াথে অ্যাকশন বলার পরই রেখাকে সপাটে চুম্বন করতে শুরু করেন। টানা পাঁচ মিনিট চলে সেই দৃশ্যের শুট। এই পুরো দৃশ্যের শুটিং হওয়ার একদিকে রেখার চোখ বেয়ে জল গড়াতে শুরু করলো, এদিকে খুশি ছিল গোটা টিম। রেখা তার বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে লেখেন, মুম্বই স্টুডিওতে চলছিল এ ছবির শুটিং। ছবির প্রথম শিডিউলে ছবির পরিচালক রাজা নাওয়াথে বিশ্বজিৎ মিলে প্ল্যানিং করেন। সেই দিনে আমার ও বিশ্বজিতের রোমান্টিক সিন ছিল। রেখা তার বইতে জানান, পরিচালক রাজা নাওয়াথে অ্যাকশন বললেন সঙ্গে সঙ্গে বিশ্বজিৎ রেখাকে নিজের বাহুডোরে জড়িয়ে ঠোঁটে চুম্বন করতে শুরু করেন। রেখা প্রায় কিছু বুঝেই উঠতে পারছিলেন না। আসলে এই কিসিং সিনটির বিষয়ে আগে কিছু জানানো হয়নি রেখাকে। রেখার কাছে পুরো ঘটনাটাই ছিল আচমকার। এই বিষয়ে পরে এক সাক্ষাৎকারে অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, এই পুরো প্ল্যানটা ছিল পরিচালকের। তার সিনেমায় এ রকমই একটা দৃশ্যের প্রয়োজন ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status