ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এবার ভাইরাল ডান্সিং আন্টি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 16 March, 2022, 5:28 PM

এবার ভাইরাল ডান্সিং আন্টি

এবার ভাইরাল ডান্সিং আন্টি

এবার ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ডান্সিং আন্টি। তবে এই সামাজিক মাধ্যমে বিখ্যাত হয়ে পড়ছেন আরও অনেকেই। আর এর তালিকাটা একেবারে ছোট নয়, প্রিয়া প্রকাশ ভারিয়ার, ডান্সিং আঙ্কেল থেকে 'চায় পিলো ফ্র্যান্ডসের' মহিলা। এবার ভাইরাল হলো ডান্সিং আন্টির ভিডিও।

কয়েক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে সঞ্জীব শ্রীবাস্তব নামে এক ব্যক্তি প্রাণ খুলে নেচেছিলেন। সেই নাচের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট হতেই বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছিল। তারপর থেকে সঞ্জীব শ্রীবাস্তব 'ডান্সিং আঙ্কল' নামেই পরিচিত। একের পর এক তার নাচের ভিডিও ভাইরাল হয়ে যায়। নেটদুনিয়ায় সৌজন্যে রাতারাতি এতই জনপ্রিয় হয়ে উঠেন সেই আঙ্কল যে রিয়ালিটি শো'তেও আমন্ত্রণ পান। এমনকী স্ক্রিন স্পেস শেয়ার করেন সালমান খান এবং গোবিন্দোর সঙ্গে। এরই ধারাবাহিকতায় এবার ভাইরাল হলো ডান্সিং আন্টির নাচ।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে এক নারীকে গানের তালে নাচতে দেখা যাচ্ছে। তবে নাচের চেয়ে বেশি একে একপ্রকার ব্যায়াম বললেও খুব একটা ভুল হবে না। ‘সুলতান’ ছবিতে সালমান খানের সেই ডান্স স্টেপটার কথা মনে আছে? যেখানে মেঝেতে শুয়ে পড়ে ঘুরে ঘুরে নাচছেন সুলতান। ডান্সিং আন্টির স্টেপ অনেকটা তেমনই। তবে এ বয়সে এ ভঙ্গিতে নাচা বেশ কঠিনই। তাও আবার শাড়ি পরে। আর তার নাচ দেখতে ভিড়ও জমিয়েছেন অন্যান্য নারীরা।

তাৎক্ষণিকভাবে এই নারীর নাম-পরিচয় জানা যায়নি। তবে শাড়ি পরার ধরন এবং সাজযোগ দেখে অনেকেরই ধারণা তিনি মারাঠি নারী। তাই আপাতত তাকে ডান্সিং আন্টি হিসেবেই ভারচুয়াল দুনিয়ায় পরিচয় করে দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status