ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৪ আগস্ট ২০২৬ ৩০ শ্রাবণ ১৪৩৩
ছোট-খাটো যেসব ভুলে যৌন জীবন হুমকির সম্মুখীন হয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 March, 2022, 9:04 PM

ছোট-খাটো যেসব ভুলে যৌন জীবন হুমকির সম্মুখীন হয়

ছোট-খাটো যেসব ভুলে যৌন জীবন হুমকির সম্মুখীন হয়

নারীর জন্য কাঙ্খিত ভালোবাসার পুরুষরা সেক্স নিয়ে প্রবল আগ্রহ থাকার পরেও বিছানায় গিয়ে তারা ব্যর্থতার পরিচয় দেন সামান্য কিছু অসতর্কতার কারণে। শয্যায় বেশকিছু ভুল তারা করেই থাকেন। সেই ভুলগুলি শুধরাতে পারলে আরো বেশি উপভোগ্য হতে পারে যৌন জীবন। একনজরে জেনে নেয়া যাক সে ভুলগুলো…

চুপচাপ থাকা : বেশিরভাগ পুরুষই সেক্স করার পুরো সময়টাতে চুপ করে থাকেন। এটা বড় ধরণের একটা ভুল। এক্ষেত্রে নিজের আবেগ বোঝাতে অহেতুক শব্দ করার প্রয়োজন নেই; কিন্তুমুখে কুলুপ এঁটে সঙ্গিনীকে নিয়ে মোটেও উত্তেজনার শীর্ষে পৌঁছানো সম্ভব নয়।

তাড়াহুড়ো করা : রতিক্রিয়ার সময় পুরুষের এ কথাটি বেশি মনে রাখতে হবে… সবুরেই মেওয়া ফলে। কিন্তু অনেক সময় মিলনের সময় পুরুষের দেরি সহ্য হয় না। খুব তাড়াহুড়ো করে রতিক্রিয়া শেষ করতে চান তারা। এটা আপনি বা আপনার সঙ্গিনীকে মোটেও যৌনসুখ দিতে পারবে না। তাই সময় নিয়ে পুরো সময়টাকে ইনজয় করুন।

নিজের শক্তি দেখানো: রতিক্রিয়ার শেষ দিকে বীর্যপাতের মুহুর্তে পুরুষরা অনেক সময়ই সঙ্গিনীকে অতিরিক্ত চাপ দেন। এটা মোটেও ঠিক নয়। নারীর শরীর পুরষদের তুলনায়কমনীয়। তাই নিজের শরীরের জোর সঙ্গিনীর উপর খাটাবেন না।

ওরাল সেক্সে বাধ্য করা: পর্ণ ছবির মতো বাস্তব জীবনে শৃঙ্গার করতে গেলে বিপদের সম্ভাবনাথাকে। তাই রতিক্রিয়ার সময় কোনো পুরুষেরই উচিত নয় পার্টনারকে ওরাল সেক্সে বাধ্যকরা। সঙ্গিনীর ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিন।

লিঙ্গ প্রবেশে সাবধানতা: অনেক সময় প্রবল উত্তেজনার কারণে হুট করেই পুরুষরা নারীর গোপনাঙ্গে লিঙ্গ প্রবেশ করান। এর ফলে সঙ্গিনীর যৌনাঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। এক্ষেত্রে মনে রাখতে হবে নারীর গোপনাঙ্গের পেশি নরম হয়। তাই সেখানে জোর প্রয়োগ না করে সাবধানতা অবলম্বন করা।

সঙ্গিনীর ইচ্ছেকে প্রাধান্য না দেওয়া: পুরুষের চেয়ে নারীর আবেগ-অনুভূতিগুলো প্রকাশ পেতে বেশি সময় লাগে। তাই পার্টনারের ইচ্ছেকে গুরুত্ব দিয়ে অপেক্ষায় থাকুন। তিনি অনুমতি দিলে তবেইরতিক্রিয়া বন্ধ করুন। এতে করে তিনি আপনাকে সুখের চূড়ায় পৌঁছতে সাহায্য করবেন।

সঙ্গিনীর প্রতিক্রিয়া উপলব্ধি: কোনো সময় নিজের ইচ্ছেমতো সেক্স করা ঠিক নয়। সঙ্গিনীর প্রতিক্রিয়াটাকে উপলব্ধি করে প্রতিটি পুরুষেরই রতিক্রিয়া চালানো উচিত। সঙ্গিনীর সম্মতি নিয়ে সেক্স করলে আপনার প্রতি তার বিশ্বাসযোগ্যতা বাড়বে।

পুরো শরীরে আদর না করা: অনেক পুরুষেরই ভুল ধারণা থাকে যে, নারীর শরীরের দু’এক স্থানে বেশি সেক্স অনুভূতি থাকে। তাই তারা ওই নির্দিষ্ট স্থানগুলোতে বেশি আদর করে থাকেন। এর ফলে সঙ্গিনী আপনার প্রতি বিরক্ত হতে পারে। তাই পুরো সময়টাকে উপভোগ্য করতে তার গোটাশরীরে আদর করুন।

ফর্সা হওয়ার সহজ উপায় মাত্র ৫ দিনে

স্থান ত্যাগ করা: অনেক সময় বীর্যপাত হলেই পুরুষরা স্থান ত্যাগ করতে চান। কিন্তু মনে রাখতে হবে আপনার সঙ্গিনীর ক্ষেত্রে এটা দেরিতে হতেই পারে। তাই অপেক্ষা করে তার সম্মতিনিয়েই তবেই সেক্সেও স্থান ত্যাগ করুন।

পায়ুপথে সেক্স করা: নীল ছবির নস্টামী দেখে কখনো সঙ্গিনীর পায়ুপথে সেক্স করা ঠিক নয়। বৈজ্ঞানীকভাবে এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে। পায়ুপথে অনেক ধরণের জীবানু থাকে যাআপনার লিঙ্গের ক্ষদি করতে পারে। এছাড়া পরবর্তী মিলনের সময় সঙ্গিনীর গোপনাঙ্গে প্রবেশ করে তা ইনফেকশন হতে পারে।

ছোট-খাটো ভুলের কারণে কারো যেন যৌন জীবন হুমকির সম্মুখীন না হয়; সেজন্য সবসময়ই নারী-পুরুষ উভয়কেই সতর্ক থাকা জরুরী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status