ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
নাসির-তামিমার বিচার শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 12:52 PM

নাসির-তামিমার বিচার শুরু

নাসির-তামিমার বিচার শুরু

বিয়েকাণ্ডে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তারে দিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বুধবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। এ ছাড়া তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে ২৪ জানুয়ারি দুপুরে তোফাজ্জল হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানি শেষে ৯ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন।

‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র অভিযোগে দায়ের দায়ের করা হয় এ মামলা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন।


পরে গত ৩০ সেপ্টেম্বর নাসির ও তার স্ত্রী তামিমের বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্তদের আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন আদালত।

পরদিন আদালতে আসামিরা উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী জামিন বাতিলের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে জামিন আবেদন মঞ্জুর করেন।

২২ গজের ক্রিকেটীয় পারফর্মেন্সে নয়, ব্যক্তিগত জীবনের কারণে বার বার আলোচনায় ক্রিকেটার নাসির। গত বছরের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেছিলেন নাসির হোসেন। আর সেই বিয়ে নিয়ে বিপাকে পড়েন তিনি। মূলত ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে এ সমস্যায় পড়েন নাসির। তামিমা ও রাকিব হাসানের বিবাহবিচ্ছেদ সংক্রান্ত নথি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে অভিযোগ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status