ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে মানুষ!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 12:24 PM

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে মানুষ!

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে মানুষ!

আফগানিস্তানের মাদক পূনর্বাসন কেন্দ্রে মানুষের মাংস খাচ্ছে রোগীরা! সম্প্রতি ডেনমার্কের এক সাংবাদিক এমনই দাবি করেছেন।

ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত মাসে ডেনমার্কের ওই সাংবাদিক মাদক নিরাময় কেন্দ্র থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তির সঙ্গে কথা বলেন। ওই ব্যক্তি দাবি করেছেন, তালেবান পরিচালিত ওই মাদক চিকিৎসা কেন্দ্রের ভেতরের পরিবেশ ভয়ঙ্কর।

ঠিক মতো খেতে দেওয়া হয় না রোগীদের। বেশির ভাগ দিনই তাঁদের অভুক্ত অবস্থায় থাকতে হয়। রোগীদের স্বাস্থ্যের কোনও খেয়াল রাখা হয় না। খাবার এবং ঠিক মতো চিকিৎসা না পেয়ে অনেকেরই মৃত্যু হচ্ছে। আব্দুল নামের ওই রোগীর দাবি, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। খাবার না পেয়ে ক্রমশ হিংস্র হয়ে উঠছেন রোগীরা।

আব্দুলের দাবি, সম্প্রতি এক ব্যক্তিকে খুন করে তাঁর মাংস খেয়েছেন কয়েক জন। এমনকি ওই কেন্দ্রের ভেতরে থাকা একটি পার্কে একটি বিড়ালকে ধরে তার কাঁচা মাংস পর্যন্ত নাকি খেয়েছেন রোগীরা।

কাবুলে ইউনাইটেড নেশন অব ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি) এর প্রধান সিজার গুডস জানিয়েছেন, আফিমের উৎপাদন আরও বাড়িয়েছে তালেবান। ফলে মাদকের দাম আরও কমেছে, সহজলভ্য হচ্ছে মাদক। আরও বেশি সংখ্যক মানুষ মাদকাসক্ত হচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status