ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
খাওয়া থেকে গায়ে মাখা, চকলেটের বিজ্ঞাপনে যেমন ছিলেন তারকারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 12:11 PM

খাওয়া থেকে গায়ে মাখা, চকলেটের বিজ্ঞাপনে যেমন ছিলেন তারকারা

খাওয়া থেকে গায়ে মাখা, চকলেটের বিজ্ঞাপনে যেমন ছিলেন তারকারা

শুধু খাওয়ার জিনিস নয়, চকলেট দেখতেও বেশ আকর্ষণীয়। মূলত চকলেটকে পর্দায় নানাভাবে উপস্থাপন করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে খাবারটি তার জনপ্রিয়তা ধরে রাখার পাশাপাশি, মনও জয় করেছে।

বহু বলিউড তারকা অভিনয় করেছেন চকলেটের বিজ্ঞাপনে। কখনও রোমান্টিক, কখনও আবার অন্তরঙ্গ মুহূর্তে তারকারা বেছে নিয়েছেন চকলেট। কেউ কেউ আবার সারা শরীরে চকলেট মেখে করে ফেলেছেন ফটোশুট।

প্রিয়াঙ্কা চোপড়া একটি চকলেট কোম্পানির বিজ্ঞাপনে মুখ দেখান কয়েক বছর আগে। সেই বিজ্ঞাপনটি রীতিমতো জনপ্রিয় হয়। সেই বিজ্ঞাপনে চকোলেট খাওয়ার দৃশ্যের পাশাপাশি প্রিয়াঙ্কাকে চকোলেট পোশাকেও দেখা গিয়েছিল।

বলিউডের আরেক নামজাদা তারা রেখাকেও দেখা গিয়েছে চকলেটের বিজ্ঞাপনে। তবে সেখানে চকোলেট নিয়ে তিনি বিশেষ পরীক্ষা নিরীক্ষা করেননি। অনেকের মতে, এটিই রেখার ছোটপর্দার জন্য বানানো প্রথম বিজ্ঞাপন। চকলেটের এমনই আকর্ষণ।

ওই একই কোম্পানির চকলেটের বিজ্ঞাপনে অভিনয় করেন সোনম কাপুরও। সেটিও একই রকম জনপ্রিয় হয়। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকেও দেখা গিয়েছে একটি বিশেষ কোম্পানির চকলেটের প্রচারে।

চকলেটের ফটোশুট নয়, চকলেট নিয়ে এমনিই নানা পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন করিশ্মা কাপুর। সেই সব ছবিও তিনি নানা সংবাদমাধ্যমকে তো বটেই, দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও।

তবে করিশ্মার বোন কারিনা কাপুর খানের চকোলেট-প্রেম এর চেয়েও বেশি। ক্যারিয়ারের শুরুর দিকেই চকলেট মেখে ছবি তুলেছিলেন কারিনা। তা আজও রীতিমতো আলোচিত একটি ছবি।

বছর কয়েক আগে এক বেসরকারি চ্যানেলের রিয়্যালিটি শো-এ চকোলেট মাখিয়ে দুই মডেলের ফ্যাশন ফটোশুট করানো হয়। সেই ফটোশুটটিও রীতিমতো আলোচনায় এসেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status