ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
আসছে লিজার ‘চাই তোমায়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 9:54 AM

আসছে লিজার ‘চাই তোমায়’

আসছে লিজার ‘চাই তোমায়’

বর্তমানে গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। শো নিয়ে যারপরনাই ব্যস্ত সময় পার করেছেন ক’দিন তিনি। ব্যস্ত রয়েছেন নতুন গান নিয়েও। তারই ধারাবাহিকতায় ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ গায়িকা। গানের শিরোনাম ‘চাই তোমায়’। গানটির কথা লিখেছেন শিমুল এসবি। আর সুর ও সংগীতায়োজন করেছেন নাভেদ পারভেজ। লিজার নিজের ইউটিউব চ্যানেল থেকেই আসবে এ গান।

গানটি প্রসঙ্গে এ শিল্পী বলেন, বাণিজ্যিক বিবেচনায় গানটি করিনি। নিজের মনের মতো একটি গান করতে চেয়েছি। নাভেদ পারভেজ বরাবরের মতো খুব ভালো সুর ও সংগীত করেছেন। আমার নিজেরও বেশ মনে ধরেছে। আশা করছি ভালোবাসা দিবসে গানটি পছন্দ করবেন শ্রোতারা। এদিকে এ গানের বাইরেও লিজা ব্যস্ত সময় পার করছেন নতুন আরও কয়েকটি গান নিয়ে।

পরবর্তী উৎসবগুলোর জন্যই গানগুলো করছেন বলে জানালেন তিনি। লিজা বলেন, কয়েকটি মনের মতো গান এ বছর প্রকাশ করতে চাই। সেভাবেই কাজ আগাচ্ছি। বেশ ক’জন সুরকার ও সংগীত পরিচালক গানগুলোর কাজ করছেন। বছরজুড়ে নতুন গানগুলো প্রকাশ হলে শ্রোতাদের ভালো লাগবে আশা রাখি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status