ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
অবশেষে বলিউডে শাহরুখকন্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 9:51 AM

অবশেষে বলিউডে শাহরুখকন্যা

অবশেষে বলিউডে শাহরুখকন্যা

নেটমাধ্যমে বেশ জনপ্রিয় শাহরুখকন্যা সুহানা খান। সুহানা শুধু ‘স্টার কিড’ নন, বলিউড বাদশার কন্যা হওয়ার সুবাদে বেশ কয়েক মাস ধরেই তার বলিউডে আত্মপ্রকাশ নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এবার বলিউড সিনেমায় অভিষেকই ঘটতে চলেছে সুহানার। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে বেশ সক্রিয় থাকেন সুহানা খান। সেখানে তার ফলোয়ারের সংখ্যাও অনেক। এ মাধ্যমে নিজের ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করে তরুণ প্রজন্মের কাছে ইতিমধ্যেই সুহানা বেশ পরিচিত মুখ, বলা যেতে পারে ‘স্টাইল আইকন’। তিনি যা-ই করেন তা নিয়েই আলোচনা চলে নেটিজেনদের মধ্যে।

২০১৮ সালে এক পত্রিকার প্রচ্ছদের মাধ্যমে ফ্যাশন দুনিয়ায় প্রবেশ ঘটে শাহরুখ কন্যার। এ ছাড়াও তিনি একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং বেশকিছু নাটকে অভিনয় করেছেন। এবার জয়া আখতারের ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ ঘটতে চলেছেন সুহানার। ‘আর্চী কমিকস’ অবলম্বনে ছবি বানাতে চলেছেন জাভেদ আখতার কন্যা। নেটফ্লিক্সের এই মিউজিক্যাল ছবিতে সুহানা খান ছাড়াও আত্মপ্রকাশ করতে পারেন বলিউডের বেশকিছু ‘স্টার কিড’।

জয়া আখতারের এই ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করতে পারেন
জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা। সবমিলিয়ে স্টার কিডদের ছবি হতে চলেছে এটি। গত নভেম্বরে নেটমাধ্যমে ‘আর্চী কমিকস’ অবলম্বনে ছবি করার কথা ঘোষণা করেন জয়া। যদিও ‘স্টার কিড’দের অভিনয় নিয়ে জয়া বা
কেউই মুখ খুলতে চাননি। এই ছবির সহকারী প্রযোজনায় থাকছে জোয়ার ‘টাইগার বেবি ফিল্মস’ এবং ‘গ্রাফিক ইন্ডিয়া’।

এ বিষয়ে সরাসরি কিছু না বললেও সুহানা খান বলেন, আজ হোক কাল হোক বলিউডে আমার অভিষেক হবেই, যদি বেঁচে থাকি। জয়া আখতারের ছবির মাধ্যমে কিনা সেটা জানতে আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আর আমার প্রথম ছবি অনেক বড় কিছুই হবে, চমকে ভরা থাকবে। আমি এমনটাই চেয়ে আসছি সবসময়। এখন দেখা যাক কি হয়! 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status