ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
যোগীর ক্ষমতার অবসান হলে বিজেপি দেশ থেকে শেষ হবে :মমতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 February, 2022, 9:01 AM

যোগীর ক্ষমতার অবসান হলে বিজেপি দেশ থেকে শেষ হবে :মমতা

যোগীর ক্ষমতার অবসান হলে বিজেপি দেশ থেকে শেষ হবে :মমতা

ভারতের পশ্চিমবঙ্গের বিগত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির বিরুদ্ধে নন্দীগ্রামে প্রচারণা চালিয়েছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এবার উত্তর প্রদেশের লখনউয়ে গিয়ে সেই যোগীর বিরুদ্ধে পাল্টা প্রচারণা চালালেন মুখ্যমন্ত্রী মমতা।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) লখনউয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে পাশে নিয়ে ভার্চুয়াল সভা করেছেন তিনি। সেখানে মমতা বলেন, উত্তর প্রদেশে করোনায় যাদের মৃত্যু হয়েছিল, তাদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। যোগীর সরকার মানুষের মৃতদেহের সৎকার পর্যন্ত করেনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার বেহাল দশা নিয়ে যোগী সরকারের সমালোচনা করেন মমতা। উন্নাও, হাথরসে নারীদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের ও পরিবারের ওপর ‘সরকারি অত্যাচার’-এর অভিযোগ তোলেন তিনি। মমতা বলেন, যোগীর রাজত্বে কি নারীরা বিচার পান না? তার উত্তরে মমতা নিজেই বলেন, আপনারা উত্তর প্রদেশের মা-বোনেরা এবার সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে সমর্থন করুন, সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবেন। যোগির ক্ষমতার অবসান হলে বিজেপি দেশ থেকে শেষ হবে।

জনসভায় মমতা ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধীকে। যদিও, কখনই তাদের নাম মুখে আনেননি মমতা। তিনি বলেন, সারা বছর তাদের কোথাও দেখা যায় না। মানুষের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো এসে পড়েন। তাদের ভালো করে চিনে নিন। তাদের ভোটও দেবেন না।

কারণ, তাদের ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্ত করা। মমতা বলেন, উত্তর প্রদেশে একমাত্র অখিলেশই পারবে বিজেপিকে হারাতে। তাই আমি তাকে সমর্থন করেছি। আমি বিশ্বাস করি, অখিলেশ ৩০০-র বেশি আসন পেয়ে বিজেপিকে হারাবে। মমতা বলেন, আমি উত্তর প্রদেশের ভোটে লড়তে আসিনি। এসেছি আমার ভাই অখিলেশকে সমর্থন জানাতে। আগামী ১৫ ফেব্রুয়ারি তিনি বিজেপির বিরুদ্ধে প্রচারে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনি আসন বারাণসীতে।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে সাত ধাপে বিধানসভার ভোট হবে। প্রথম ধাপের ভোট হবে আগামীকাল বৃহস্পতিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status