ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩
নিষিদ্ধ হলো ‘ইয়েস ম্যাডাম’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 5:58 PM

নিষিদ্ধ হলো ‘ইয়েস ম্যাডাম’

নিষিদ্ধ হলো ‘ইয়েস ম্যাডাম’

রাকিবুল আলম রাকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি সেন্সর বোর্ডের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছিল গত বছরের শেষদিকে। এবার সিনেমাটির প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি প্রজ্ঞাপনে বলা হয়, ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি সেন্সরশিপ আইনের ৪বি (১) ধারা লঙ্ঘন করে আপিল আবেদন দাখিল করায় তা নাকচ করা হলো। আপিল আবেদন নাকচের কারণে সিনেমাটি সনদপত্রহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হওয়ায় সমগ্র বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া ও শিপন মিত্র। আরও আছেন তানহা মৌমাছি, আমান রেজা, রেসিসহ অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status