ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ট্রাম্পের রিসোর্টে উদ্ধার হলো কিমের প্রেমপত্র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 8 February, 2022, 11:31 AM

ট্রাম্পের রিসোর্টে উদ্ধার হলো কিমের প্রেমপত্র

ট্রাম্পের রিসোর্টে উদ্ধার হলো কিমের প্রেমপত্র

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপনকেন্দ্র ‘মার-এ-লাগো’ থেকে কয়েক বাক্স নথিপত্র উদ্ধার করেছে। সোমবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা গেছে, উদ্ধার করা নথিপত্রগুলোর মধ্যে ট্রাম্পকে লেখা উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কয়েকটি ‘প্রেমপত্র’ পাওয়া গেছে। এছাড়া নথিপত্রের মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চিঠিপত্রও ছিল বলে জানা গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, গত মাস পর্যন্ত নথিপত্রগুলোর সন্ধান পায়নি ন্যাশনাল আর্কাইভ। নথিপত্রের উদ্ধৃতি দিয়ে ট্রাম্পের একজন প্রাক্তন সহযোগী বলেছেন যে তারা মনে করেন না ট্রাম্প অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন। যদিও মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস থেকে অনৈতিকভাবে নথিগুলো সরানোর অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। দেশটির আইন অনুযায়ী প্রেসিডেন্টের মেয়াদ শেষের পর সেগুলো ফিরিয়ে দেওয়ার কথা ছিল যা তিনি করেননি।

সংবাদমাধ্যম এএফপি সত্যতা যাচাই এর জন্য ন্যাশনাল আর্কাইভস এবং ট্রাম্পের অফিসে পৌঁছালো তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৮ সালে ট্রাম্পকে লেখা কিমের চিঠিগুলোর বিষয়টি সামনে আসে। সে বছর ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এক সমাবেশে ট্রাম্প বলেন, আমরা প্রেমে পড়েছি। না, সত্যিই। তিনি (কিম) আমাকে খুবই সুন্দর চিঠি লেখেন।  ট্রাম্পের ওই বক্তব্যর পরই সংবাদমাধ্যম থেকে শুরু করে তার বিরোধী, এমনকি নিজ দলের সমর্থকদের কাছেও ওই চিঠিগুলো ট্রাম্প-কিমের ‘প্রেমপত্র’ নামে পরিচিতি পায়।

উল্লেখ্য, ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে ওয়াটারগেট কেলেঙ্কারির পর হোয়াইট হাউসের নথিপত্রগুলো সংরক্ষণ করতে ‘প্রেসিডেন্সিয়াল রেকর্ড আইন’ করা হয়। ওই আইন অনুযায়ী, প্রেসিডেন্টের কার্যালয়ের প্রশাসনিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে।

ট্রাম্প গত মাসে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী হাউস কমিটির কাছে ডায়েরি, ভিজিটর লগ, বক্তৃতা খসড়া এবং হোয়াইট হাউসের অন্যান্য নথি প্রকাশ করা আর্কাইভগুলো বন্ধ করার প্রস্তাবিত মূল্য হারিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status