ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
‌কখনো নুপূরের শব্দ, আবার কথনও পুকুরে ঝাঁপ দেওয়ার আওয়াজ, আতঙ্কিত বাসিন্দারা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 1:30 PM

‌কখনো নুপূরের শব্দ, আবার কথনও পুকুরে ঝাঁপ দেওয়ার আওয়াজ, আতঙ্কিত বাসিন্দারা

‌কখনো নুপূরের শব্দ, আবার কথনও পুকুরে ঝাঁপ দেওয়ার আওয়াজ, আতঙ্কিত বাসিন্দারা

রাত হলেই ভেসে আসছে কান্নার আওয়াজ, মাঝে মাঝেই পাওয়া যাচ্ছে নুপূরের শব্দ। কখনও আবার পুকুরে ঝাঁপ দেওয়ার শব্দও ভেসে আশেপাশের বাসিন্দাদের কাছে। কিন্তু দেগঙ্গার পরিত্যক্ত মিলিটারি ক্যাম্পে তো কেউ থাকে না। তাহলে এই সব কাণ্ড ঘটছে কী করে? ভেবে কুলকিনারা পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা।


দেগঙ্গার বিশ্বনাথপুরে স্বাধীনতার আগে ১৯২০ সালে তৈরি হয়েছিল মিলিটারি ক্যাম্পটি। একটা সময়ে ওই ক্যাম্পে থাকত সেনাবাহিনী। ভারত স্বাধীন হওয়ার পর থেকে ওই ক্যাম্পে সেনাবাহিনীর আনাগোনা কমতে থাকে। বহুদিন আগেই সেনাবাহিনী আসা বন্ধই হয়ে যায়। এলাকার বাসিন্দারা জানত, এই বাড়িতে কেউ আসেও না। আর কেউ থাকেও না। দীর্ঘদিন ধরে অযত্নে পড়া থাকা বাড়িটির জানলা, দরজা ভাঙতে শুরু করে। বাড়িটির বারান্দায় গরুকেও ঘুরে বেড়াতে দেখেলেন এলাকার বাসিন্দারা। জনশূন্য বাড়িতে খড় ভর্তি করে রাখা রয়েছে। কিন্তু সম্প্রতি এই বাড়িটিকে ঘিরে যা ঘটনা ঘটছে, তাতে যথেষ্টই চিন্তিত বাসিন্দারা।

এলাকার বাসিন্দাদের মতে, রাত বাড়লেই নানা রকমের আওয়াজ ভেসে আসছে ওই বাড়িটি থেকে। কখনও চিৎকারের আওয়াজ পাওয়া যাচ্ছে। আবার কখনও ধান ঝাড়ার শব্দ বা পুকুরে ঝাঁপ দেওয়ার আওয়াজও শোনা যাচ্ছে। আমাবস্যা, পুণিমার রাতে আরও ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে ওই বাড়ি থেকে। ভয়ঙ্কর আওয়াজে রীতিমতো ভীত সন্ত্রস্ত এলাকার ছোট মেলেমেয়েরা। তবে এলাকা বাসিন্দাদের একাংশ জানিয়েছে, ওই বাড়িটিতে নানারকমের অসামাজিক কাজ চলে। এর আগে পুলিশ হানা দিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। অসামাজিক চালানোর জন্য পরিকল্পনামাফিক ভূতের আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিজ্ঞান মঞ্চেরও ধারনা, ওখানে ভূতের কোনও ব্যাপারই নেই। মানুষকে ভয় দেখানোর জন্যই বিভিন্ন ধরনের কৌশল নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status