ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
বাবর আজমকে হারিয়ে বর্ষসেরা মুশফিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 12:56 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 25 January, 2022, 1:21 PM

বাবর আজমকে হারিয়ে বর্ষসেরা মুশফিক

বাবর আজমকে হারিয়ে বর্ষসেরা মুশফিক

ক্রিকেটের জনপ্রিয় সাইট ইএসপিএন ক্রিকইনফোর ওয়ানডে বর্ষসেরা ব্যাটিং পারফর‌ম্যান্সের পুরস্কার জিতেছেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। রোববার (২৩ জানুয়ারি) এই পুরস্কার পান তিনি।


ব্যাটিং পারফরম্যান্সের জন্য মুশফিকুর রহিমের সঙ্গে মনোনীত হয়েছিলেন নিউজিল্যান্ডের টম লাথাম, ইংল্যান্ডের বেন স্টোকস, স্যাম কুরান, জেমন ভিন্স, পাকিস্তানের বাবর আজম, ফখর জামান, আয়ারল্যান্ডের অ্যান্ডি বালবার্নি, ভারতের দীপক চাহার ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান।

গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের ইনিংস খেলেন মুশফিক। মুশফিকের সেঞ্চুরিতে ওই ম্যাচে বাংলাদেশ সংগ্রহ করে ২৪৬ রান। বৃষ্টির কারণে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫ রান। জবাবে লঙ্কানরা ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪১ রান। বাংলাদেশ জয়লাভ করে ১০৩ রানের ব্যবধানে।

অন্যদিকে বর্ষসেরা বোলিং বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিলেন দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। নিষেধাজ্ঞা থেকে ফিরে গত বছরটি দারুণ কাটিয়েছেন সাকিব আল হাসান। বছরের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। মেহেদেী হাসান মিরাজ গত বছরের মে মাসে ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে নিয়েছিলেন ২টি মেডেন। রান দিয়েছিলেন ৩০, শিকার করেন ৪ উইকেট।

সাকিব, মিরাজ ছাড়াও বর্ষসেরা বোলিং পারফরম্যান্সের জন্য মনোনীত হয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ভারতের প্রাসিদ কৃষ্ণা, শ্রীলঙ্কার দুশমন্থ চামিরা, ইংল্যান্ডের ক্রিস ওকস, স্যাম কুরান, সাকিব মাহমুদ, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status