ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
ঢাকায় দ. কোরিয়া দূতাবাসের কনস্যুলার শাখা সাময়িক বন্ধ ঘোষণা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 25 January, 2022, 9:31 AM

ঢাকায় দ. কোরিয়া দূতাবাসের কনস্যুলার শাখা সাময়িক বন্ধ ঘোষণা

ঢাকায় দ. কোরিয়া দূতাবাসের কনস্যুলার শাখা সাময়িক বন্ধ ঘোষণা

ঢাকার দক্ষিণ কোরিয়া দূতাবাসের কনস্যুলার বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, দূতাবাসের কয়েকজন কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এ কারণে ২৫ জানুয়ারি থেকে দূতাবাসের কনস্যুলার বিভাগ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

প্রয়োজনীয় কোয়ারেন্টাইন সুবিধা এবং অন্যান্য সুরক্ষামূলক ব্যবস্থা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ই-মেইলে (consuldhaka@mofa.go.kr) যোগাযোগ করার অনুরোধ করেছে দূতাবাস

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status