ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ১ শ্রাবণ ১৪৩৩
পঞ্চগড়ে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 25 December, 2021, 9:18 PM

পঞ্চগড়ে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

লংকাবাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে পঞ্চগড়ে শীতার্ত সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। লংকাবাংলা ফাউন্ডেশন নিজেদের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে প্রতি বছর এই কম্বল বিতরণ কর্মসূচি পরিচালনা করে থাকে।

চলতি বছরে দুর্দশাগ্রস্ত ও শীতার্ত মানুষের প্রয়োজন বিবেচনা করে পঞ্চগড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ হ্রাস করা।

লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে বিতরণ কার্যক্রমটি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার স্থানীয় প্রাথমিক বিদ্যালয়সমূহে পরিচালিত হয়।

বিতরণের সময় উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং লংকাবাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এগিয়ে চলার এই প্রচেষ্টায় লংকাবাংলা ফাউন্ডেশনের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status