ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩
ভোগান্তি কমাতে কাল থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 25 December, 2021, 6:56 PM

ভোগান্তি কমাতে কাল থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

ভোগান্তি কমাতে কাল থেকে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

গণপরিবহনে লোকাল বাসের ভোগান্তি কমাতে বাস রুট র‌্যাশনালাইজেশনের অংশ হিসেবে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন।

আগামীকাল রবিবার উদ্বোধনের মাধ্যমে বহুল প্রতীক্ষিত ঢাকা নগর পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হবে।
গণমাধ্যমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, প্রথমে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার এবং ট্রান্স সিলভা পরিবহনের ২০টি বাসসহ মোট ৫০টি বাস নিয়ে যাত্রা শুরু হচ্ছে।

তিনি আরও জানান, আগামী দুই মাসের মধ্যে এই উদ্যোগে মোট ১০০টি বাস যুক্ত হবে। এই রুটে রুট পারমিট ছাড়া কোনো বাস চলতে দেওয়া হবে না।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত প্রায় সাড়ে ২৭ কিলোমিটারের রুটে নগর পরিবহনের সবুজ রঙের বাস চলাচল করবে। প্রতি কিলোমিটার পথের যাত্রার জন্য যাত্রীদের ব্যয় করতে হবে দুই টাকা ১৫ পয়সা।

রবিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ঢাকা নগর পরিবহনের কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

ইতোমধ্যে বাস রুট র‌্যাশনালাইজেশন কার্যক্রমে সম্পৃক্ত বাসচালক ও কাউন্টার ম্যানদের গণপরিবহন ব্যবস্থাপনা ও দুর্ঘটনা রোধে করণীয়, ট্রাফিক সাইন, সিগন্যাল ও মার্কিং পরিচিতি এবং সড়ক পরিবহন সংক্রান্ত আইন, নীতিমালা ও বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status