ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
খালেদার বিদেশযাত্রায় অনুমতির বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 24 December, 2021, 10:00 PM

খালেদার বিদেশযাত্রায় অনুমতির বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

খালেদার বিদেশযাত্রায় অনুমতির বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে।  

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশ আইন সমিতির ৩৫তম বার্ষিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, বিএনপির ১৫ জন আইনজীবী আমার সঙ্গে দেখা করেছেন। বিষয়টি আমি খতিয়ে দেখি, তারপর আমার যে ব্যাখ্যা তা আপনারা জানতে পারবেন। এ নিয়ে অস্থির হওয়ার কিছু নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ইমডেমনিটি আইন বাতিল করেছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করেছে। এর চেয়ে বড় আইনের শাসন প্রতিষ্ঠার পদক্ষেপ আর কোনো সরকার নেয়নি।

কক্সবাজারে পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক একটি অপরাধ। এ ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দার, ঢাবি আইন অনুষদের ডিন ড. মো. রহমত উল্লাহ।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি ব্যারিস্টার সাজ্জাদ হোসেন। আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন মোল্লা মোহাম্মদ আবু কাউসার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status