ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ঠিকঠাক ব্রা পরছেন তো ? জেনে নিন অন্তর্বাস কেনার খুটিনাটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 8:57 PM

ঠিকঠাক ব্রা পরছেন তো ? জেনে নিন অন্তর্বাস কেনার খুটিনাটি

ঠিকঠাক ব্রা পরছেন তো ? জেনে নিন অন্তর্বাস কেনার খুটিনাটি

সঠিক ব্রা না পরলে যেমন তা শরীরের পক্ষে ক্ষতিকারক তেমনই মুড উপরেও তার প্রভাব পরে ৷ তাই বাইরে যাওয়ার পাশাপাশি বাড়িতে থাকলেও পরুন আরামদায়ক লঁজারি।

কেনার সময় কেবল সাইজ নয় আরও বেশ কয়েকটি বিষয়েও নজরে দিতে হয় ৷ একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রায় ৮৫% নারী ভুল সাইজের ব্রা পরে থাকেন ৷ আপনিও কী তাদের মধ্যে পড়েন ? আপনার জন্য ঠিক ব্রা কোনটি এইভাবে জেনে নিন

১. শুধু কাপ সাইজ নয় ৷ ব্রা কেনার সময় খেয়াল রাখুন স্ট্র্যাপের উপরেও ৷

২. ব্রা কেনার সময় একবার সাইজ মেপে নিন ৷ আমাদের ওজন বাড়তে বা কমতে থাকে ৷ সেই অনুযায়ী ব্রায়ের সাইজও বদল করা উচিৎ ৷ বেশি টাইট ব্রা-কে স্তন ক্যান্সারের জন্য দায়ী মনে করেন বিশেষজ্ঞরা। তাই আন্দাজে ব্রা কিনবেন না ৷

৩. ব্রা কিসের তৈরি সেদিকেও নজর দিন ৷ বেশিক্ষণ সিনথেটিক ব্রা পরলে তা ত্বকের পক্ষে ক্ষতিকারক ৷ সাথে গরমের দিয়ে বাড়তি অস্বস্তি তো আছেই। নিয়মিত পরার জন্য সুতির ব্রা-ই ভালো।

৪. একই ব্রা সপ্তাহে দুই তিনদের বেশি পরবে না ৷ ইল্যাস্টিককে কয়েকদিন বিশ্রাম দিলে এর ইল্যাস্টিসিটি আবার আগের মত হয়ে যায় কিছুটা। তাই বেশিদিন ব্যবহার করা যেতে পারে ব্রা ৷

৫. এছাড়া কী টাইপের জামা পরছেন তার উপরে ব্রা নির্বাচন করুন ৷ সমস্ত রকমের জামা কাপড়ের সঙ্গে পরার জন্য কিনুন টিশার্ট ব্রা ৷

৬. লো-নেক ড্রেস বা লো-নেক ব্লাউজের জন্য পুশ-আপ ব্রা পরা উচিৎ ৷ যাদের স্তন তেমন ভারী নয় তারা প্যাডেড ব্রা ট্রাই করতে পারেন ৷

৭. স্যাগিংয়ের সমস্যা থাকলে ওয়্যার দেওয়া পুশ-আপ ব্রা পরলে ব্রেস্টের শেপ সুন্দর লাগবে ৷

৮. জিম, জগিং, খেলাধূলা বা য়োগা করার সময় অবশ্যই পরুন স্পোর্টস ব্রা ৷

৯. শরীরকে সুন্দরভাবে শেপ-আপ করার জন্য করসেট ট্রাই করতে পারবেন ৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status