ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন অপূর্ব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 December, 2021, 3:10 PM

এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন অপূর্ব

এবার যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন অপূর্ব

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তৃতীয় বিয়ে করেছেন গত সেপ্টেম্বরে। পাত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। গত ২ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে।

এরপর অবকাশ কিংবা হানিমুনে যাননি অপূর্ব। ফেরেন কাজে। হাতে থাকা কাজগুলো সম্পন্ন করেন। এবার পাড়ি জমালেন যুক্তরাষ্ট্রে। সেখানে গিয়ে স্ত্রীর সঙ্গে অবকাশ যাপন করবেন।

একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গত বুধবার (২২ ডিসেম্বর) রাতের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন অপূর্ব। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে বেশ কিছুদিন কাটাবেন অভিনেতা। নিউ ইয়ার সেলিব্রেশনও করবেন মার্কিন মুলুকে। এরপর ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারেন তিনি।

অপূর্বর স্ত্রী শাম্মা দেওয়ান যুক্তরাষ্ট্রের নাগরিক। বাংলাদেশী বংশোদ্ভূত হলেও তার জন্ম ও বেড়ে ওঠা সেখানে। একটি গাড়ি কোম্পানিতে কর্মরত রয়েছেন তিনি।

দেশের বহু তারকা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। কেউ কেউ নাগরিকত্ব নিয়ে রেখেছেন। সম্প্রতি ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানও গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন। এবার অপূর্ব পা রাখলেন বাইডেনের দেশে। স্ত্রীর সঙ্গে তিনিও কি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেবেন? প্রশ্নটা অবান্তর নয়।

প্রসঙ্গত, টিভি নাটকে রোম্যান্টিক ঘরানায় অপূর্ব বেতাজ বাদশাহ। বছরের পর বছর ধরে তিনি জনপ্রিয়তা ধরে রেখেছেন। বিশেষ করে ২০১৬ সালে ‘বড় ছেলে’ নাটকের পর তিনি একচেটিয়া প্রভাব বিস্তার করেন। যা এখনো চলমান রয়েছে।

উল্লেখ্য, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। তবে সেই ঘর এক বছরও টেকেনি। এরপর ২০১১ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ঘর বাঁধেন। গত বছর এই সংসারে বিবাহবিচ্ছেদ করেন অভিনেতা। এ সংসারে আয়াশ নামের এক পুত্রের জন্ম দিয়েছেন অপূর্ব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status