ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সকালে এলাচ ভিজিয়ে পানি খান, সারবে বহু অসুখ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 1:01 PM

সকালে এলাচ ভিজিয়ে পানি খান, সারবে বহু অসুখ

সকালে এলাচ ভিজিয়ে পানি খান, সারবে বহু অসুখ

ওজন কমানো থেকে রোগ প্রতিরোধ শক্তি বাড়ানো— বহু উপকার করে এলাচ। রান্নায় এলাচ দিলে নানা ধরনের পুষ্টিগুণ শরীরে যায়। কিন্তু এলাচের গুণ আরও বেশি মাত্রায় পাওয়া সম্ভব। রোজ সকালে খালি পেটে এলাচ ভিজিয়ে জল খান। অনেক উপকার হবে তাতে।

রোজ এলাচ-জল খেলে কী হয়? শরীরের কোন কোন উপকার হয় এর ফলে? চলুন জেনে নেই।

• রোজ সকালে এলাচ ভিজিয়ে জল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তারা রোজ এই জল খেলে উপকার পেতে পারেন।

• রক্ত জমাট বাঁধার সমস্যাও কিছুটা কমাতে পারে এলাচ-জল। রক্ত সঞ্চালনের গতিও বাড়িয়ে দেয় ঘরোয়া এই উপাদানটি।

• শরীর থেকে দূষিত পদার্থ দূর করে এই জল। ফলে ওজন কমে। তার চেয়েও বেশি মাত্রায় উপকার হয় ত্বকের। যাদের ত্বকে তুলনায় তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যাচ্ছে, তারা নিয়মিত সকালে খালি পেটে এই জল খেলে ত্বক টানটান হয়, বলিরেখা কমে।

• দাঁতের গোড়ার নানা ধরনের সংক্রমণও কমে এই জল খেলে।

কী ভাবে বানাবেন এলাচ-জল?

রোজ রাতে শুতে যাওয়ার আগে এক গ্লাস জলে সাত-আটটি এলাচ দানা ভিজিয়ে দিন। সকালে উঠে জলটি ছেঁকে নিন। তার পরে খালি পেটে সেই জল খেয়ে ফেলুন। এলাচগুলিও রান্নায় ব্যবহার করতে পারেন। তাতে অসুবিধা নেই।

সূত্র: আনন্দবাজার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status