ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৯ লাখ ছাড়াল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 12 December, 2021, 7:08 AM

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৯ লাখ ছাড়াল

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৯ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৯৯ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ২৬ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৯২৫ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ৫৩ লাখ ১৭ হাজার ২৯০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৭৯৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৭ লাখ ৫১ হাজার ৭৬২ জন। আর মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৭৬৫ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status