ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
আচরণবিধি লঙ্ঘন করে সরকারী স্কুলের শিক্ষকরা ইউপি নির্বাচনী প্রচারণায়
সাজু সরকার, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 November, 2021, 10:57 PM

আচরণবিধি লঙ্ঘন করে সরকারী স্কুলের শিক্ষকরা ইউপি নির্বাচনী প্রচারণায়

আচরণবিধি লঙ্ঘন করে সরকারী স্কুলের শিক্ষকরা ইউপি নির্বাচনী প্রচারণায়

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে দিনাজপুরের খানসামা উপজেলায় আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। গত ১১ নভেম্বর হতে ২৫ নভেম্বর পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদান করা হয়েছে।  

অনেক প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা প্রদানে সরাসরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণের অভিযোগ করেছে তাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অপরদিকে এই ধরনের ঘটনা শিক্ষা বিভাগের নজরে আসার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষকদের নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে কাজ না করতে জরুরি নোটিশ প্রদান করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন প্রার্থীর অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের এক সাধারণ সদস্য প্রার্থীর পক্ষে ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক  মনোনয়ন ফরম জমা দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীর পক্ষে ভোট চাওয়া ও নির্বাচনী মতবিনিময় সভায় প্রকাশ্যে বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে ভাবকি ইউপি'র চেয়ারম্যান পদে এক প্রার্থীর পক্ষে প্রায় শতাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতবিনিময় সভার আয়োজন হলেও উপজেলা প্রশাসন, রিটার্নিং কর্মকর্তা ও থানা পুলিশের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।

অভিযোগকারী প্রার্থীরা বলেন, আচরণ বিধি ভঙ্গ করে এবং নির্বাচনে যেহেতু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার  হিসেবে দায়িত্ব পালন করবেন সেহেতু তারা সরাসরি নির্বাচনী অনুষ্ঠানে অংশগ্রহন করলে ভোটে তার প্রভাব পরবে। এমতাবস্থায় এসব শিক্ষকদের চিহ্নিত করে তাদের যেন নির্বাচনী দায়িত্ব না দিয়ে বরং আচরণ বিধি লঙ্ঘন করায় বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হোক।

অভিযুক্ত ছাতিয়ানগড় ঝাপুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরল হক নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করার বিষয়টি স্বীকার করে ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম এ মান্নান বলেন, নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে শিক্ষক ও কর্মচারীরা কাজ করার অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

তবে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জিকরুল হক বলেন, কারো বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন কিংবা ভঙ্গ করার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status