|
চিত্রনায়িকা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার
নতুন সময় প্রতিবেদক
|
![]() চিত্রনায়িকা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার ২৪ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনিসহ সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। মিম বলেন, আবারও এই সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমি মনে করি নিয়মিত কর প্রদান করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি। এ বছর ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।
এর মধ্যে বিনোদন জগতের ছয়জন তারকা রয়েছেন। মিম ছাড়াও তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা ও বাবুল আহমেদ; সংগীতশিল্পী শাখায় আছেন কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
