|
চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
|
![]() চিকিৎসকের গোবর খাওয়ার ভিডিও ভাইরাল হরিয়ানার কার্নালের বাসিন্দা মনোজ মিত্তল নামে ওই শিশু চিকিৎসকের ওই গোবর খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বৃহস্পতিবার কয়েকটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ভাইরাল ভিডিওতে তাকে, গোবরের উপকারিতা নিয়ে কথা বলতে দেখা গেছে। তারপর কথা বলতে বলতে গোবর মুখে তুলে অনায়াসে খেতে দেখা গেছে তাকে। ভিডিওতে মনোজ জানিয়েছেন, গোবর শরীরে একবার প্রবেশ করলে শরীরকে শুদ্ধ করে তোলে। ‘ভাইরাল হরিয়ানা’ নামে এক টুইটার ইউজার ভিডিওটি শেয়ার করতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে নেটমাধ্যমে। অনেকেই ভিডিওটি নিয়ে ইতিবাচক ও নেতিবাচক নানা মন্তব্য করেছেন।
এর আগে, গোবর করোনা সরিয়ে তোলে ভারতে এমন গুজব শোনা গিয়েছিল। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
