ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
বাবার সাথে বাড়ি ফিরলেন সেই আকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 November, 2021, 11:39 AM

বাবার সাথে বাড়ি ফিরলেন সেই আকিব

বাবার সাথে বাড়ি ফিরলেন সেই আকিব

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। টানা ১৯ দিন হাসপাতালে থাকার পর তিনি বাড়ি ফিরলেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।

তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষা করে মেডিক্যাল বোর্ড নিশ্চিত হয়েছে, আকিব সুস্থ হয়েছেন। বুধবার তাকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। রোববার সকাল সাড়ে দশটার দিকে তিনি বাবার সাথে বাড়ি গেছেন। আকিবের বাবা কুমিল্লার বাড়িতে পৌঁছে আমাদের ফোন করেছেন।

তিনি আরো বলেন, বাড়িতে থাকাকালে কী চিকিৎসা চলবে, সেই পরামর্শ দেয়া হয়েছে। কিছুদিন পরে তার আরও একটি অপারেশন করতে হবে। তবে অপারেশনটি কখন হবে, তা এখনো ঠিক করা হয়নি।

কুমিল্লার স্কুল শিক্ষক গোলাম ফারুক মজুমদারের দুই সন্তানের মধ্যে মাহাদী জে আকিব (২১) ছোট। তিনি চমেক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গত ২৯ অক্টোবর রাতে এবং ৩০ অক্টোবর দিনের বেলা চমেক ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তখন প্রতিপক্ষের আঘাতে মারাত্নক আহত হন আকিব। চিকিৎসকরা তখন জানান, আকিবের মাথার হাড় ভেঙে গেছে এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে।

এরপর অপারেশন করে তার মাথার হাড়ের একটা অংশ খুলে পেটের চামড়ার নিচে রাখা হয়। মাথার ব্যান্ডেজে তখন লিখে রাখা হয়, ‘হাড় নেই, চাপ দেবেন না’। ওই হাড় আরেকটি অপারেশনের মাধ্যমে আগের জায়গায় প্রতিস্থাপন করা হবে বলে জানান চিকিৎসকরা।

আকিবের আহত হওয়ার ঘটনায় ১৬ জনকে আসামি করে ৩০ অক্টোবর রাতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান। এ মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status