ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬ ● ৯ কার্তিক ১৪৩৩
দৈনিক মৃত্যু ও সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো রাশিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 19 November, 2021, 11:31 AM

দৈনিক মৃত্যু ও সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো রাশিয়া

দৈনিক মৃত্যু ও সংক্রমণে যুক্তরাষ্ট্রকে ছাড়ালো রাশিয়া

মহামারী করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ থামছেই না। গত কয়েকদিন দৈনিক মৃত্যু ও সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা গেলেও সবশেষ ২৪ ঘণ্টায় কিছুটা কমেছে মৃত্যুর সংখ্যা। তবে দৈনিক সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক প্রাণহানিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে রাশিয়া।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৫১ জনের। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৯৬ হাজার ৭১৫ জন।

আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ভাইরাসটিতে ৭ হাজার ৮০৭ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৭৭ হাজার ৬৪৯ জন। ওই হিসাবে দৈনিক মৃত্যু দুইশোর কিছু বেশি কমলেও আক্রান্ত বেড়েছে প্রায় ১৯ হাজারের মতো।

বর্তমানে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৫১ লাখ ৪৬ হাজার ১৬৬ জন এবং আক্রান্ত বেড়ে হয়েছে ২৫ কোটি ৬৩ লাখ ৪ হাজার ৬৮৯ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১০৪ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১২১ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৮৩ লাখ ৯৭ হাজার ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৮৯ হাজার ১২৯ জন মারা গেছেন।

অন্য দিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫১ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ৩৭৪ জন। এছাড়া মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯২ লাখ ১৯ হাজার ৯১২ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩৩৫ জনের।

গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ১৬৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। এছাড়া একই সময়ের মধ্যে যুক্তরাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৮০৭ জন এবং মারা গেছেন ১৯৯ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭৯ জনের এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩০১ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৯ লাখ ৮৯ হাজার ৯৬২ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ১৭৭ জনের।

এদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার ৫১৭ জন এবং মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার ৭১৫ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১০৩ জন, তুরস্কে ২২৬ জন, ইউক্রেনে ৭৫২ জন, পোল্যান্ডে ৩৭০ জন এবং ফিলিপাইনে ৩০৫ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে মারা গেছেন ৩৩২ জন। মহামারীর শুরু থেকে এ পর্যন্ত উত্তর আমেরিকার এই দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৯১ হাজার ৫৭৩ জনের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status