ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬ ● ১২ কার্তিক ১৪৩৩
চা পানে দূর হবে হাইপার টেনশন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 November, 2021, 8:25 PM

চা পানে দূর হবে হাইপার টেনশন!

চা পানে দূর হবে হাইপার টেনশন!

হাইপার টেনশনে ভুগছেন? ঘরোয়া উপায়ে দূর করুন হাইপার টেনশন। হাইপার টেনশন কী? রক্তচাপ বেড়ে গেলেই হাইপার টেনশনের কবলে পড়তে হয়। এটা অনেক সময় বুঝতে পারা যায় না। কুড়ি থেকে চল্লিশ যে কোনো বয়সীরা এর কবলে পড়ার ভয় খুব বেশি থাকে।

অফিসে কাজের চাপ, বাড়িতে  অশান্তি, কিংবা সম্পর্ক নিয়ে রোজকার ঝামেলা? কিংবা ভবিষ্যতের চিন্তা নিয়ে সারাক্ষণ টেনশন? চিকিৎসকরা বলছেন, এ ধরনের সমস্যা একেবারেই অবহেলা করা উচিত নয়। প্রয়োজনে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত।

তবে ঘরোয়া উপায়ে হাইপার টেনশনের সমস্যার সমাধান হতে পারে খুব সহজেই। আর এ ব্যাপারে কয়েক ধরনের চা দারুণভাবে ওষুধের মতো কাজ করবে।

ঘরোয়া উপায়ে দূর করুন হাইপার টেনশন:

অশ্বগন্ধা চা:
চায়ের সঙ্গে ফুটিয়ে নিন অশ্বগন্ধা গাছের পাতা। কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। উপকার পেতে হলে এ চায়ের সঙ্গে চিনি মেশাবেন না। তবে শুধু এ গাছের পাতা নয়, ফুল, ছালও ব্যবহার করতে পারেন। রাতে শোয়ার আগে এ চা খেলে ভালো ঘুম হবে।

দারুচিনি চা:
গরম জলে কয়েকটা দারুচিনি ফুটিয়ে নিন। এরপর এর মধ্যে চা পাতা মিশিয়ে নিন। নিয়মিত এই চা পান করলে টেনশন দূর হবে।

গ্রিন টি
বাজারে এখন গ্রিন টি পাওয়া যায়। ইচ্ছে করলে সেগুলো ব্যবহার করতে পারেন। গ্রিন টি যেমন আপনার হাইপার টেনশন কমাতে সাহায্য করবে, তেমনি শরীরে মেদ কমাতেও কাজে লাগবে।

তুলসি চা
ঠান্ডা লাগা, সর্দি-কাশির নিরাময়ে তুলসি পাতা দারুণ কাজ দেয়। এ কথা মোটামুটি সবার জানা রয়েছে। কিন্তু তুলসি পাতা হাইপার টেনশনের ক্ষেত্রেও দারুণ কাজ করে। তাই চা পাতার সঙ্গে তুলসি পাতা মিশিয়ে নিয়ে জলে ফুটিয়ে নিন। চিনি ব্যবহার করবেন না।

তবে হাইপার টেনশন দূর করতে হলে শুধু চা পান করলে হবে না। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন দরকার। যেমন বেশি রাত জাগবেন না, বেশিমাত্রায় মোবাইল ফোন দেখবেন না, যতটা পারবেন সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূর রাখার চেষ্টা করুন, যোগ ব্যায়াম করুন। দেখবেন দ্রুত হাইপার টেনশন থেকে মুক্তি পাবেন।

সূত্র : সংবাদ প্রতিদিন
 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status