ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন সেনাবাহিনী প্রধান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 16 November, 2021, 7:18 PM

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সংযুক্ত আরব আমিরাত সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

দুই দিনের সরকারি সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সোমবার (১৫ নভেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফরকালে সেনাবাহিনীর প্রধান সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনী প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।

এছাড়াও জেনারেল শফিউদ্দিন আহমেদ সংযুক্ত আরব আমিরাতের সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেনেন্ট জেনারেল হামাদ এম থানি আল-রুমাইথির আমন্ত্রণে দুবাইতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল দুবাই এয়ার শো-২০২১ পরিদর্শন করবেন।

আগামী ১৮ নভেম্বর সেনাবাহিনী প্রধান দেশে প্রত্যাবর্তন করবেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status