ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
খালেদা জিয়া সিসিইউতে ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 5:07 PM

খালেদা জিয়া সিসিইউতে ভর্তি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে রোববার (১৪ নভেম্বর) দুপুরে চিকিৎসকদলের সদস্য এবং দলটির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর রাতে বেশকয়েকবার বমি করেন খালেদা জিয়া। এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়াসহ নানা শারীরিক জটিলতার কারণে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

এর আগে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে হাসপাতালে আনা হয়েছে। রোববার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভা হবে। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফলোআপ চিকিৎসা করাতে হবে।

শনিবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার সময় গাড়িতে তার সঙ্গে ছিলেন ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

এর আগে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর ৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফেরেন।

আরও পড়ুন: আ. লীগের জন্যই বিদেশে প্রবাসীরা সম্মান পাচ্ছে: প্রধানমন্ত্রী

চেয়ারপারসনের বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।

গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status