ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
প্রকাশ হলো তারান্নুম আফরিন ও রিজভীর ডুয়েট গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 14 November, 2021, 12:47 PM

প্রকাশ হলো তারান্নুম আফরিন ও রিজভীর ডুয়েট গান

প্রকাশ হলো তারান্নুম আফরিন ও রিজভীর ডুয়েট গান

সম্প্রতি প্রকাশ হয়েছে এ প্রজন্মের সংগীতশিল্পী এমএইচ রিজভীর নতুন গান ‘মন বলি শোন’। এটি একটি ডুয়েট গান। রিজভীর সঙ্গে গেয়েছেন তারান্নুম আফরিন।

গানটি লিখেছেন এবং সুর করেছেন আলামিন ইসলাম। মিউজিক কম্পোজিশন করেছেন এহতেশাম লেনিন। গানের ভিডিওটিতে মডেল হয়েছেন ইমতু রাতিশ এবং আরিয়ানা জামান। ভিডিও পরিচালনা করেছেন রিজভী। সম্পূর্ণ মেলোডি ধাঁচের এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি গুনগুন করে গাইতে গিয়ে আমি বেশ তৃপ্তি পাই। কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছু দারুণ হয়েছে।

আমার বিশ্বাস, শ্রোতা-দর্শকরা গানটি পছন্দ করবেন।’ তারান্নুম আফরিন বলেন, ‘গান নির্বাচনের ক্ষেত্রে আমি খুব সতর্ক থাকি। এ গানটি একবার শুনেই ভালো লেগে যায়। আমি আশাবাদী গানটি নিয়ে।’ গানটি প্রকাশ হয়েছে সান প্রডাকশন হাউজের ব্যানারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status