ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
রাজধানীর বিভিন্ন রুটের বাস ভাড়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 10:43 PM

রাজধানীর বিভিন্ন রুটের বাস ভাড়া

রাজধানীর বিভিন্ন রুটের বাস ভাড়া

তবে বিভিন্ন অজুহাতে ভাড়া আদায়ে অনিয়ম করে এখনও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারির পর রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচলের জন্য নতুন বাস ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ডিজেলের দাম বাড়ার প্রেক্ষিতে অতিরিক্ত ভাড়া আদায় এবং ভাড়া আদায়ে অনিয়মের অভিযোগে এই তালিকা প্রকাশ করলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

ইতোমধ্যেই মালিক সমিতির নেতাদের কাছে নতুন ভাড়ার তালিকা পৌঁছে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সেই সঙ্গে প্রতিটি পরিবহনে এই তালিকা টাঙিয়ে রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

নতুন ভাড়া অনুযায়ী, দূরপাল্লার এবং মহানগরের বাসের ক্ষেত্রে যথাক্রমে ২৭% এবং ২৬.৫% ভাড়া বেড়েছে। ফলে সব মিলিয়ে গড় ভাড়া বেড়েছে ২৬.৭৫%।

দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ১.৮০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ১.৪২ টাকা ছিল। কিলোমিটার প্রতি ০.৪৫ টাকা বাড়িয়ে প্রতি কিলোমিটারে মহানগরের নতুন বাস ভাড়া নির্ধারিত হয়েছে ২.১৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া ১.৬০ টাকা থেকে ২.০৫ টাকা নির্ধারিত হয়েছে। এছাড়া, বাসের ক্ষেত্রে ১০ টাকা এবং মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ৮ টাকা।

বিআরটিএ এর নির্ধারিত নতুন ভাড়ার তালিকা পর্যবেক্ষণ করে দেখা যায়, উত্তরা থেকে কাওরান বাজার পর্যন্ত আসতে যাত্রীর গুনতে হবে ৩৮ টাকা, যেখানে আগে প্রয়োজন হতো ২৯ টাকা। মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যেতে অতিরিক্ত ৯ টাকা খসাতে হবে যাত্রীকে, অর্থাৎ আগে ৩৭ টাকা ভাড়া থাকলেও তা এখন ৪৬ টাকা।

শাহবাগ থেকে কলাবাগান, মৎস্য ভবন অথবা প্রেসক্লাব মে যেতে এখন যাত্রীকে ১০ টাকা ভাড়া দিতে হবে। মিরপুর ১০ নম্বর থেকে যাত্রাবাড়ী যেতে আগে যেখানে যাত্রীকে ৩৮ টাকা গুণতে হতো, সেখানে এখন গুণতে হয় ৪৮ টাকা।

ফার্মগেট থেকে ক্যান্টনমেন্টের বালুঘাটে আসতে এখন প্রয়োজন হবে ১৫ টাকা, আগে যেখানে প্রয়োজন হতো ১২ টাকার। নীলক্ষেত থেকে মিরপুর-১০ পর্যন্ত যেতে এখন জনপ্রতি ২৫ টাকা খসাতে হবে, আগে যেখানে খসাতে হতো ১৯ টাকা। মিরপুর-১ থেকে প্রেসক্লাবে যেতে এখন গুনতে হবে ২৩ টাকা, যেখানে আগে আরও ৪ টাকা কম গুনতে হতো।

এছাড়া, মিরপুরের কালশী কিংবা পল্লবী থেকে প্রেসক্লাব পর্যন্ত যেতে গুণতে হবে ৩৮ টাকা, যা আগের চেয়ে ৬ টাকা বেশি।

এছাড়া, সদরঘাট থেকে উত্তরা পর্যন্ত যেতে জনপ্রতি ৪৮ টাকা গুনতে হবে, যা আগের চেয়ে ৯ টাকা বেশি। উত্তরা থেকে মহাখালী যেতে ৭ টাকা বেড়ে এখন ভাড়া লাগবে ২৫ টাকা। পল্টন থেকে সায়েন্স ল্যাব যেতে জনপ্রতি ভাড়া লাগবে ১০ টাকা।

শাহবাগ থেকে গাবতলী যেতে এখন গুনতে হবে ১৭ টাকা, যা আগের চেয়ে ৩ টাকা বেশি। টেকনিক্যাল থেকে সাভার যাতায়াতে আগে ২৬ টাকা লাগলেও এখন লাগবে ২৯ টাকা। মহাখালী থেকে শ্যামলী রুটে বাসে চলাচল আগে ১০ টাকা লাগলেও এখন লাগবে ১৪ টাকা। যাত্রাবাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত যেতে আগে সর্বনিম্ন ৭ টাকা লাগলেও এখন সর্বনিম্ন ভাড়া ১০ টাকা গুনতে হবে। মগবাজার থেকে বনানী যেতে আগে জনপ্রতি ১২ টাকা লাগলেও এখন লাগবে ১৫ টাকা।

তবে যাত্রীদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে ভাড়া আদায়ে অনিয়ম করে এখনও তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। তাদের দাবি করা ভাড়া না দিলে পথিমধ্যে দেখানো হচ্ছে ভয়-ভীতি। আর তর্কাতর্কি তো থাকছেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status